১৬ মে ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা শুরু

লন্ডনে সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা শুরু

লন্ডনে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো গত ৭ মে। সন্ধ্যায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে গালা ডিনারে ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে পথ চলার ঘোষণা দেন।

বাংলাদেশে ক্যানসার রোগীদের মধ্যে সচেতনতা তৈরি ও তাদের চিকিৎসা সহায়তার জন্য গত ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব আল হাসান বলেন, দেশের জন্য আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এই মহতী উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এক ভিডিও বার্তায় সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ক্যানসারে তাঁর বাবা-মা হারানোর কথা বলেন। তিনি বলেন আমরা চাইলে আমাদের চারপাশের ক্যানসার রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশী এই সংগঠনের সাথে কাজ করতে পেরে, যে সংগঠনটি খুব কাছ থেকে ক্যানসার রোগীদের জন্য কাজ করবে।

এই অনুষ্ঠানের সমন্বয়ক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাফী খান প্রথম আলোকে বলেন, ‘গত ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণার পর এটি আমাদের প্রথম আয়োজন।

প্রবাসীদের মধ্যে সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের বার্তা পৌঁছে দিতে চাচ্ছি। রেজিষ্ট্রেশন এবং অন্যান্য আনুষাঙ্গিকতা শেষ করে আমরা ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কূটনীতিতে নয়া বার্তা শুরুতেই মালয়েশিয়া ও চীন

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

১০

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

১১

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১২

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১৩

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১৪

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৫

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৭

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৮

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৯

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

২০