১৭ জানুয়ারী ২০২৩, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত দেননি ডোনাল্ড লু: মার্কিন দূতাবাস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়সীমা নিয়ে কোনো ইঙ্গিত দেননি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ।মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানান ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র।

 

ডোনাল্ড লু’র সফরে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর বিষয়ে ঠিক কি আলোচনা হয়েছে জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে। তিনি বলেন, ডোনাল্ড লু গত বছর র‌্যাব কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের অভিযোগের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাসে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। আমরা অব্যাহত এ সংস্কারে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারকে কথিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করতে আমরা উৎসাহিত করি। এ সময় ঢাকায় বৈঠকে ডোনাল্ড লু র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়সীমার ইঙ্গিত দেননি বলেও উল্লেখ করেন মার্কিন দূতাবাসের মুখপাত্র।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত শনিবার-রোববার (১৪-১৫ জানুয়ারি) ঢাকা সফর করেন। এ সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

 

র‌্যাবের নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত দেননি ডোনাল্ড লু: মার্কিন দূতাবাস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০