২২ জুন ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে, প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে? চাঁদা তুলে পরিবার চালাবে? রাজনীতিবিদরা সৎ ব্যবসা করলে আমাদের আপত্তি নেই। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স।

 

শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, একটা কথা বলতে চাই- ওয়ান ইলেভেনে যেটা দেখেছি, সুপরিকল্পিতভাবে দেশের রাজনীতিবিদদের নিন্দিত করা, কুৎসা রটানো হয়েছে। অথচ এই দেশ স্বাধীন করেছে রাজনীতিবিদরা। দেশের উন্নয়ন করছে রাজনীতিবিদরা। সেই রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে ও তারা ব্যর্থ- এটা প্রমাণ করতে কিছু লোক তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, এর বিরুদ্ধে প্রস্তুত আছি।

 

বাঙালি জাতির জীবনে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন; একটি হলো বাঙালির স্বাধীনতা অন্যটি উন্নয়ন- এই দুটি অর্জনই আওয়ামী লীগের হাত ধরে এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপ্রাপ্তির বিষয় সেভাবে দেখছি না। আমরা প্রাপ্তির খাতা হিসাব করে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে অপ্রাপ্তিটা হচ্ছে রাজনৈতিক। আমাদের অসমাপ্ত কাজ বিজয়কে সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এই সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা ও পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের বার্তা নতুন কিছু না। আমরা আমাদের পার্টির নির্বাচনি ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার বাস্তবায়ন করব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা জরুরি। এটা আমাদের অঙ্গীকার। আমাদের বেশকিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আন্ডারগ্রাউন মেট্রো, এমআরটি লাইন ১ ও ৫, মাতারবাড়ি, পায়রা ও রূপপুরের মতো উন্নয়ন কাজগুলো সুসম্পন্ন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০