৬ নভেম্বর ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে ছবি অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের

মহাকাশযান ‘লুসির’ পাঠানো একটি গ্রহাণুর ছবি অবাক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের। ছবিতে দেখা গেছে ‘দিনকিনেশ’ নামের ওই গ্রহাণুটির চার পাশে ঘুরছে ‘ছোট্ট একটি চাঁদ’।

গত বুধবার দিনকিনেশের কাছ দিয়ে উড়ে যাচ্ছিল মহাকাশযান লুসি। দিনকিনেশের ছবি ও তথ্য সংগ্রহের পর তা পৃথিবীতে পাঠিয়ে দেয় লুসি। সেগুলো যাচাই করে দেখা যায়, দিনকিনেশের আকৃতি ৭৯০ মিটারের মতো। আর এর চাঁদটির আকৃতি মাত্র ২২০ মিটার। সেটির অবস্থান মঙ্গল গ্রহের কাছে সৌরজগতের প্রধান গ্রহাণু বলয়ে।

দিনকিনেশ ইথিওপিয়ার আমহারিক ভাষার একটি শব্দ। এর অর্থ ‘আপনি অপূর্ব’। লুসির আমহারিক নামও দিনকিনেশ। নামটির একটি ইতিহাস রয়েছে। সত্তরের দশকে ইথিওপিয়ায় মানুষের পূর্বপুরুষের ৩২ লাখ বছরের পুরোনো দেহাবশেষ পাওয়া যায়। সেটির নাম দেওয়া হয়েছিল দিনকিনেশ।

এ নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের শীর্ষ বিজ্ঞানী হ্যাল লেভিসন এক বিবৃতিতে বলেন, ‘দিনকিনেশ তার নাম ধরে রেখেছে। এটা অপূর্ব।’

উল্লেখ্য, বৃহস্পতি গ্রহের কাছে বড় আকৃতির এবং রহস্যে ঘেরা কিছু গ্রহ নিয়ে কাজ করতে লুসিকে পাঠিয়েছিল নাসা। সে গন্তব্যে যাওয়ার পথেই দিনকিনেশের ছবি তোলে মহাকাশযানটি। ২০২১ সালে লুসি পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ২০২৭ সালে বৃহস্পতির কাছে ‘ট্রোজান’ গ্রহাণুগুলোর কাছে পৌঁছাবে সেটি। অন্তত ছয় বছর ধরে সেগুলো নিয়ে গবেষণা চালানো হবে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০