২১ নভেম্বর ২০২২, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেসকল নতুন নিয়মে চলছে ২০২২ ফিফা বিশ্বকাপ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২২তম ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে রবিবার (নভেম্বর ২০)।

বিশ্বসেরার মুকুট পড়তে এক মাস ধরে লড়াই চলবে বিশ্ব ফুটবলে।

তারকাদের সাথে নজর থাকবে নতুনদের প্রতি। সারা বিশ্বের নজর থাকবে কাতারে ফুটবল খেলার দিকে।

এবারের বিশ্বকাপে কতিপয় নতুন নিয়ম যুক্ত করেছে বিশ্ব ফুটবলের নির্বাহি সংস্থা ফিফা।

অফসাইড

ফুটবলে একজন ফুটবলারের অফসাইডের নির্দিষ্ট নিয়ম আছে ফিফার। তারপরও এবারের বিশ্বকাপেও প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরা হবে। এতে অফসাইড নিয়ে বির্তক থাকবে না। ২০১৮ বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

কাতারে অফসাইডের জন্য চালু হচ্ছে সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তি। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে ১২টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোন অফসাইড হলেই ভিডিও ম্যাচ অফিশিয়ালদের কাছে অফসাইড সংকেত চলে যাবে।

খেলোয়াড় পরিবর্তন

করোনাভাইরাসের আগে ফুটবলে তিন খেলোয়াড় পরিবর্তন করা যেত। করোনার পর থেকে ৯০ মিনিটের মধ্যে পাঁচটি পরিবর্তন করার নিয়ম শুরু হয়। করোনার প্রকোপ কমে যাওয়ায়, আবারও নিয়ম পাল্টেছে।

এবারের বিশ্বকাপে পাঁচ জন ফুটবলার পরিবর্তন করা গেলেও সেটি করতে হবে তিন বারের মধ্যে। বিরতির সময় বাদ দিয়ে তিন বারের মধ্যে পাঁচ জন ফুটবলার পরিবর্তন করা যাবে।

এটি খেলোয়াড়কে সতেজ রাখতে এবং কোচকে কৌশল পরিবর্তন করতেও সাহায্য করবে। পেনাল্টি শুটআউটের আগে মূল একাদশে পরিবর্তন বা গোলরক্ষক পরিবর্তন করতে পারবে।

ম্যাচ চলাকালীন বেঞ্চের তালিকা 

বিশ্বকাপ দলে অন্তত ২৩ জন থাকবে। তবে সর্বোচ্চ ২৬ জন ফুটবলার রাখা হয়েছে। ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি বসতে পারবেন না। এরমধ্যে ১৫ জন বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তাদের মধ্যে একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে।

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে 

এবারের বিশ্বকাপে আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২টি দল অংশ গ্রহন করবে। গ্রুপে থাকা চারটি দলের প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা দু’দল শেষ ষোলোর টিকিট পাবে।

যদি গ্রুপ পর্বের ম্যাচে কোনও দলের পয়েন্ট সমান হয়, গোল পার্থক্যে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। তখনও যদি গোল সমান হয় তখন যে দল বেশি গোল করবে তারাই পরের পর্বের টিকিট পাবে।

তারপরও যদি পয়েন্ট সমান, গোল পার্থক্য সমান এবং গোল করার সংখ্যাও সমান হয় তখন গ্রুপ পর্বে একে অপরের লড়াই দেখা হবে। সেখানেও যদি সবকিছু সমান হয় তাহলে যে দল কম কার্ড দেখেছে, সেই দল যাবে পরের রাউন্ডে। তাতেও যদি সমান হয় তাহলে ফিফার র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দল যাবে শেষ ষোলোতে।

পেনাল্টির সময় লাইনে পা রাখতে হবে গোলরক্ষককে

ইউরোপের অনেক লিগেও এই নিয়ম চালু আছে । ফিফা বিশ্বকাপে এই নিয়ম থাকাতে অবাকের কিছু নেই। পেনাল্টি কিকে নিয়ম বলছে, পেনাল্টি কিকের আগে গোলরক্ষকের একটি পা অবশ্যই লাইনে থাকতে হবে।

নারী রেফারি

এই প্রথমবারের মত পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে। বছরের পর বছর এর উল্টোটা দেখা গেছে বিশ্ব ফুটবলে। নারীদের ফুটবলে পুরুষ রেফারি ছিলো। এবার পুরুষ ফিফা বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে। সূত্র বাসস।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ফুটবলে আকর্ষণ ফুটিয়ে তুলবেন ইয়ামাশিতা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

বাংলাদেশের ভোট: আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে উঠে এলো

সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন।

১০

বাংলাদেশের নতুন সরকারের কাছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রস্তাব

১১

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

১২

যুদ্ধ ও সশস্ত্র সংঘাত পরিবেশের শোষণ প্রতিরোধ

১৩

প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চোখে দেখলো মানুষ

১৪

পাখির ভোজ উৎসব দেখে বিজ্ঞানীদের স্বস্তি

১৫

৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

১৬

মানবিক রাষ্ট্রব্যবস্থা ও শান্তির আদর্শ বাস্তবায়নে প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সুশাসন

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ

১৮

মার্চে নিউইয়র্ক অলবানি রুটে পূর্ণ ট্রেন সেবা ফিরছে

১৯

সাউথ এশিয়ান কালচারাল সেন্টার জমকালো আয়োজনে দুই বছর পূর্তি উদযাপন

২০