৫ জুলাই ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র: দুই দশকে দ্বিগুণের বেশি বেড়েছে মাতৃমৃত্যুর হার

গত দুই দশকের ব্যবধানে যুক্তরাষ্ট্র জুড়ে মাতৃমৃত্যুর হার দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই ট্র্যাজেডি অসম অনুপাতে ঘটেছে।

সোমবার জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত নতুন একটি গবেষণায় এই ফলাফল প্রকাশ করা হয়েছে। গবেষকরা ১৯৯৯ থেকে ২০১৯ সালের মধ্যে পাঁচটি রাজ্য এবং জাতিগত গোষ্ঠীর মধ্যকার মাতৃমৃত্যু পর্যবেক্ষণ করেছেন। মহামারীর সময়কাল তারা পর্যবেক্ষণ করেননি।

ধনী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে মাতৃমৃত্যুর হার সবচেয়ে বেশি। গর্ভাবস্থায় বা তার এক বছর পর পর্যন্ত মৃত্যুকে মাতৃমৃত্যু হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সাধারণ কারণগুলোর মধ্যে অত্যধিক রক্তপাত, সংক্রমণ, হৃদরোগ, আত্মহত্যা এবং ওষুধের অতিরিক্ত মাত্রা অন্তর্ভুক্ত।

ম্যাস জেনারেল ব্রিগ্যাম এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের ব্রায়ান্ট এবং তার সহকর্মীরা মৃত এবং জীবিত জন্মের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান দিয়ে কাজ শুরু করেছিলেন। তারপর তারা প্রতি ১ লাখ জীবিত জন্ম নেয়া শিশুর মধ্যে মাতৃমৃত্যু হিসাব করার জন্য একটি মডেল প্রক্রিয়া ব্যবহার করে।

দেশে কৃষ্ণাঙ্গ নারীদের মধ্যে মাতৃমৃত্যুর হার দীর্ঘদিন ধরে সবচেয়ে অবনতি ঘটেছে, এবং সমস্যাটি সমস্ত আর্থ-সামাজিক পটভূমির মানুষকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের অলিম্পিক চ্যাম্পিয়ন স্প্রিন্টার টরি বোয়ি (৩২) মে মাসে প্রসবের জটিলতার কারণে মারা যান।

ব্রায়ান্ট বলেন, মহামারীটি সম্ভবত সমস্ত জনসংখ্যাগত এবং ভৌগোলিক প্রবণতাকে আরও বৃদ্ধি করেছে এবং “এটি অবশ্যই ভবিষ্যতের অধ্যয়নের একটি ক্ষেত্র।” তথ্যসূত্র: এপি/ভয়েস অফ আমেরিকা বাংলা

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১০

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১২

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১৩

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১৪

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৫

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৬

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৭

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৮

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৯

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

২০