১৫ জানুয়ারী ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও মিশিগান স্টেট ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মিশিগান স্টেট ছাত্রলীগের উদ্যেগে ১৪ ই জানুয়ারি রবিবার হামট্রামিক সিটির মদিনা রেস্টুরেন্টে সন্ধ্যা ৮ ঘঠিকায় আলোচনা সভা , নৈশভোজ ও কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

মিশিগান স্টেট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্ববায়ক খাজা আফজাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান, আরিফ আরমান জিসান ও যুগ্ম আহ্বায়ক মিনহাজের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিশিগান মাহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমদ বাদল, বিশেষ অথিতির বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেন, বিষেশ অতিথির বক্তব্য রাখেন স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদ, স্টেট যুবলীগের সিনিয়র সভাপতি মুমিন হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলম।

এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগের সম্পাদক মন্ডলির সদস্য আনওয়ার হোসেন, রাজ রহমান, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক কমিটির সদস্য আকরাম এম ডি আলি, এন,এফ আবদুল্লাহ, শহিদ শিপু জামান,ব র্ষান দে , সাব্বির আহমদ , রনি মিয়া, দেলওয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ ও ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য ও বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। যে সংগঠনের নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস।

পৃথিবীতে এমন কোন উদাহরণ খুজে পাওয়া যাবে না বাংলাদেশ ছাত্রলীগের মত। পৃথিবীর মধ্যে এক মাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যারা এত জীবন বিসর্জন দিয়েছে শুধু মাত্র দেশের জন্য দেশের মানুষের জন্য।

বক্তারা আরও বলেন এখন সময় হয়েছে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার।

আলোচনা সভা শেষে মিশিগান স্টেট ছাত্রলীগের নেতৃত্বে ৭৬তম বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

২

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৩

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৪

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৫

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৬

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৯

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১০

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১১

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১২

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৩

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৪

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৬

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৭

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৮

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৯

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

২০