১৫ মে ২০২৩, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ২ মাসের ব্যবধানে ৩ ব্যাংকের পতন

যুক্তরাষ্ট্রে ‘ফার্স্ট রিপাবলিক ব্যাংক’ নামে আরেক ব্যাংকের পতন হয়েছে। এ নিয়ে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক দেউলিয়া হলো।

সোমবার (মে ১) এ বিষয়ে মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ‘ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল প্রোটেকশন অ্যান্ড ইনোভেশন’ (ডিএফপিআই) বলেছে, তারা ফার্স্ট রিপাবলিক ব্যাংক বন্ধ করে দিয়েছে। এছাড়া এ ব্যাংকটির সম্পদ জেপি মরগান চেজ ও ন্যাশনাল অ্যাসোসিয়েশনের নিকট বিক্রি করার জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যস্থতায় জেপি মরগান চেজ সমস্যাগ্রস্থ মার্কিন ব্যাংক ফার্স্ট রিপাবলিকের দখল নিতে প্রস্তুত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত নিয়ে কাজ করা ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে সোমবার এ ফার্স্ট রিপাবলিক ব্যাংক ভেঙে পড়েছে (অর্থাৎ, এ ব্যাংকটি বন্ধ হয়ে গেছে)।

এদিকে গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘ফার্স্ট রিপাবলিক ব্যাংক’-এর সমস্ত ডিপোজিট (জমা থাকা অর্থ) ও বেশিরভাগ সম্পত্তি নেবে ইনভেস্টমেন্ট ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান। ফার্স্ট রিপাবলিক হলো সাম্প্রতিক মাসগুলোতে পতন হওয়া তৃতীয় মার্কিন ব্যাংক। এ ঘটনা যুক্তরাষ্ট্রে বৃহত্তর ব্যাংকিং সংকটের আশঙ্কাকে উস্কে দিচ্ছে।

ফার্স্ট রিপাবলিক ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকরা মার্চ মাসে ১০০ বিলিয়ন ডলারের আমানত তুলে নিলে একটি আর্থিক সংকটের সৃষ্টি হয় এবং তা এ ব্যাংকটির পতন ডেকে আনে।

উল্লেখ্য, গত মার্চে তিন দিনের ব্যবধানে প্রথমে সিলিকন ভ্যালি ব্যাংক ও পরে সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১০

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১২

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১৩

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১৪

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৫

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৬

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৭

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৮

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৯

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

২০