এএফপি, নিউইয়র্ক
১ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বাস উল্টে প্রাণ গেল ৮ যাত্রীর

যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্য মিসিসিপিতে একটি বাস দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

 

ভিক্সবার্গ ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়ারেন কাউন্টিতে ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাণিজ্যিক বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে জানান, বাসের ৩০ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও তাঁর ছয় বছর বয়সী ভাই নিহত হয়েছে। বাসের যাত্রীদের বেশির ভাগই ছিলেন দক্ষিণ আমেরিকার নাগরিক।

 

মিসিসিপি হাইওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ দুর্ঘটনার তদন্ত করছে। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০