৭ ডিসেম্বর ২০২২, ৬:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ রেকর্ড

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ রেকর্ড

বিগত ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, যার ফলে আগের শিক্ষাবষের্র ১৪তম স্থান থেকে বাংলাদেশ ১৩তম স্থানে উঠে এসেছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ১৪-১৮ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ (আইইডব্লিউ) উদযাপন উপলক্ষে জানায়, ‘আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের ওপর ‘ওপেন ডোর রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ’ শীর্ষক প্রতিবদেন অনুযায়ী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০,৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে।’

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দশকে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ৩,৩১৪ জন। স্বাধীনতার পর বাংলাদেশ ১৯৭৪-১৯৭৫ শিক্ষাবর্ষে ৪৮০ জন শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে পাঠায়।

রাষ্ট্রদূত পিটার হ্যাস বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছে। যুগান্তকারী গবেষণায় জড়িত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করে যুক্তরাষ্ট্র জুড়ে তাদের কৃতিত্বের ছাপ অব্যাহত রেখেছে।’ তিনি বলেন, ‘আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে বেছে নেয়ায় আমরা উচ্ছ্বসিত।’

আইইডব্লিউ-২০২২ উদযাপন উপলক্ষে মার্কিন দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্টে উচ্চ শিক্ষার আবেদন প্রক্রিয়া, বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রাম এবং তহবিল বা বৃত্তির সুযোগ সম্পর্কে বেশ কিছু ভার্চ্যুয়াল ও সশরীরে উপস্থিতির মাধ্যমে তথ্য প্রদান অধিবেশনের আয়োজন করেছে।

বাংলাদেশে ‘এডুকেশন ইউএসএ’ পরামর্শ কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের লিবারেল আর্টস শিক্ষার অনন্য সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করবে এবং সম্ভাব্য শিক্ষার্থীদের সঙ্গে সশরীরে উপস্থিত হয়ে কথা বলতে স্থানীয় উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

১০

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১১

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১২

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১৩

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

১৪

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

১৫

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

১৬

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১৭

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১৮

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১৯

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

২০