বাংলা সংবাদ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সময়ে ৩ লাখের বেশি ভিসা বাতিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে এই ভিসা বাতিল করা হয়েছে।

 

মঙ্গলবার ২০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

পিগট জানান, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন, প্রতারণা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছেন, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যায়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি, যা তখন রেকর্ড ছিল।

 

এদিকে নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসন কঠোর নীতি গ্রহণ করেছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাই এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।

 

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনমত জরিপকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে ৬০ শতাংশ সমর্থনের দাবি ট্রাম্পের

১

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সময়ে ৩ লাখের বেশি ভিসা বাতিল

২

ট্রাম্পের জামাতার ফোন হ্যাকের দাবি, মধ্যপ্রাচ্য পুনর্গঠনের পরিকল্পনার ইঙ্গিত

৩

ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট ট্রাম্পের

৪

মেডিকেইড জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের কুইন্স-ব্রুকলিনে অভিযান

৫

মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ইলন মাস্কের ৪৪৩ মিলিয়ন ডলার অনুদান

৬

আবদুল এল-সাঈদের সমর্থনে মিশিগানে বাংলাদেশিদের ব্যাপক সমাগম, ভোট দেওয়ার আহ্বান

৭

মিশিগানে তিলপাড়া ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন

৮

কোরআনের আয়াত দিয়ে মুসলিমবিদ্বেষের নিন্দা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

৯

মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা

১০

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড জালিয়াতি, যুক্তরাষ্ট্রে ৬ জনের বিরুদ্ধে মামলা

১১

‘রিচ’ থেকে ‘ভিউয়ারস’, ফেসবুকের পারফরম্যান্স পরিমাপে পরিবর্তন

১২

যুক্তরাষ্ট্রে নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

১৩

কঠোর অভিবাসন নীতির প্রভাব, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অনুমোদন কমেছে ৭৫%

১৪

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে নতুন আইনি জটিলতা, কী হবে বাংলাদেশি আবেদনকারীদের

১৫

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ লঙ্ঘনে ভবিষ্যৎ প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

১৬

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১৭

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

১৮

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১৯

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২০