১৩ অগাস্ট ২০২৩, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে মৃত বেড়ে ৮৯

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঞ্চলের মাউই দ্বীপে নিহত বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। অন্তত এক হাজার মানুষ এখনও নিখোঁজ। তাদের অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। খবর ইয়াহু নিউজের।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির বিগত এক শ বছরের ইতিহাসে দাবানলে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। এর আগে, ১৯১৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সংঘটিত এক ভয়াবহ দাবানলে ৮৫ জন নিহত হয়েছিল।

ছবি : সংগৃহীত

হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেছেন যে, তাদের অনুসন্ধান ও পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে। মাউই দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে। এখানে শত শত স্থানীয় পরিবার বাস্তুচ্যুত হয়েছে। প্রায় এক হাজার লোকের খোঁজ মিলছে না। গ্রিনের মতে হাওয়াই রাজ্যের ইতিহাসে এটিই সম্ভবত সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, লাহাইনা শহর পুড়ে ছারখার হয়ে গেছে। এটা আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।

মাউই কাউন্টি কর্তৃপক্ষ দেয়া তথ্যানুসারে এখন পর্যন্ত ৮৯ জন নিহত হয়েছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, মাউই কাউন্টি ফেসবুকে একটি গ্রাফিক শেয়ার করেছে। সেখানে আগুনে ক্ষতি ও পুনঃনির্মাণের আনুমানিক খরচ প্রাথমিকভাবে ৫.৫২ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

উদ্ধার তৎপরতা চালু রয়েছে উল্লেখ করে স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আরও ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের সড়কপথ। বাতিল করা হয়েছে দ্বীপটিতে বেড়াতে যাওয়ার সকল আবেদন ।

ছবি : সংগৃহীত

হাওয়াইয়ের এই দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের অনেক ধনী ব্যক্তি বাস করেন, যার মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও রয়েছেন। তিনি ও তার সঙ্গিনী লরেন সানচেজ এরই মধ্যে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ভয়াবহ দাবানলটির সূত্রপাত হয়েছিল গত মঙ্গলবার (৮ আগস্ট)। পরে সেটি হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ এরই মধ্যে প্রায় ১৪ হাজার পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। তবে বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনো অনেকের সন্ধান পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০