১৭ নভেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী হলেন ক্রিস রাইট

যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে অবস্থানের কারণে পরিচিত তিনি।

 

শনিবার ক্রিস রাইটকে নতুন প্রশাসনে জ্বালানিমন্ত্রী করার কথা জানিয়েছেন ট্রাম্প। রোববার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

লিবার্টি এনার্জি নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় ক্রিস সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় বের করতে ট্রাম্পের পরিকল্পনাকে এগিয়ে নেবেন বলে মনে করা হচ্ছে।

কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এর চাহিদা ক্রমেই বাড়ছে। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বব্যাপী সহযোগিতা উদ্যোগের বিরোধী ট্রাম্প। আর এই বিরোধিতায় ক্রিসকেও পাশে পাবেন তিনি। এমনকি জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলেও অভিহিত করেছেন ট্রাম্প।

গত বছর লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে রাইট বলেছিলেন, জলবায়ু সংকট বলে কিছু নেই। জ্বালানি ব্যবহারের রূপান্তরের মধ্যে আমরা থাকছি না।

জ্বালানিমন্ত্রী হতে এখন মার্কিন সিনেটের অনুমোদনের অপেক্ষা ক্রিস রাইটের। অনুমোদন পেলে রাইট জেনিফার গ্রানহোমের স্থলাভিষিক্ত হবেন। বৈদ্যুতিক যানবাহনের পক্ষে অবস্থান জেনিফারের।

এ ছাড়া জিওথার্মাল শক্তি ও কার্বনমুক্ত বাতাস এবং সৌর ও পারমাণবিক শক্তির সমর্থক তিনি। অপরদিকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে ক্রিস রাইট। দারিদ্র্য থেকে মানুষকে উত্তোরণের জন্য আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিয়ে আসছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১১

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১২

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১৩

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১৪

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৫

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৬

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৭

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৮

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৯

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

২০