নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়েদের এতিমখানায় গিয়ে কেন ‘রেগে গেলেন’ এবার জাকির নায়েক?

পাকিস্তানে মেয়েদের একটি এতিমখানায় গিয়ে হঠাৎ রেগে গেলেন আলোচিত ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। কারণ এতিমখানার একজন কর্মকর্তা এক মেয়ের হাত ধরে টান দেওয়ায় এবং তাদের নিজের মেয়ে হিসেবে অভিহিত করার পর রাগান্বিত হন জাকির নায়েক।

 

তিনি ওই কর্মকর্তাকে বলেন, এই এতিম মেয়েদের তিনি নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারেন না এবং তিনি তাদের এভাবে স্পর্শও করতে পারেন না। কারণ হিসেবে ডাক্তার নায়েক বলেন, এই মেয়েগুলো ‘বিবাহের উপযুক্ত’ এবং তারা তার জন্য ‘গায়রে মাহরাম’। ইসলামি বিধান অনুযায়ী- যেসব নারী-পুরুষের দেখা-সাক্ষাৎ বৈধ নয় বরং হারাম, বাধ্যতামূলক পর্দা করতে হয়; তারাই গায়রে মাহরাম।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির নায়েকের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে- এতিমখানার মঞ্চে দাঁড়িয়ে আছেন জাকির নায়েক ও এক কর্মকর্তা। ওই সময় এতিমখানার কর্মকর্তা জাকির নায়েককে ক্রেস্ট দেওয়ার জন্য কিছু এতিম মেয়েকে মঞ্চে ডেকে আনছেন। তখনই একটি মেয়ের হাত ধরে টান দেন তিনি। বিষয়টি দেখে রাগান্বিত হন জাকির নায়েক, নেমে যান মঞ্চ থেকে। দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামি বক্তা জাকির নায়েক। এ সময়টায় তিনি দেশটির বিভিন্ন স্থানে ধর্মীয় সমাবেশে অংশ নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

২

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৩

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৪

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৫

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৬

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৯

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১০

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১১

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১২

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৩

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৪

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৬

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৭

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৮

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৯

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

২০