১২ জানুয়ারী ২০২৩, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব সোনিয়ার

মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব সোনিয়ার

চিকিৎসকের কাছে যাওয়ার সময় হঠাৎ রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করেছেন সোনিয়া রানী রায় নামে এক নারী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন সন্তানসম্ভবা সোনিয়া। কিন্তু মেট্রোরেলের ভেতরে তার প্রসব ব্যথা শুরু হয়। পরে তাকে আগারগাঁও স্টেশনের ভেতরে নেওয়া হয়। সেখানে রোভার স্কাউট ও মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তিনি ছেলেসন্তানের জন্ম দেন। পরে তাদের অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়।

সোনিয়ার স্বামী সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা ছিল। তাকে নিয়মিত চেকআপ করা লাগত। তাকে আজ (বৃহস্পতিবার) হাসপাতলে ভর্তি করানোর কথা ছিল। কিন্তু পথিমধ্যে মেট্রোরেলের ভিতরে প্রসব ব্যথা শুরু হয়। পরে মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের তাৎক্ষণিক পদক্ষেপে আমাদের ছেলেসন্তানের জন্ম হয়। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন। তবুও ডাক্তার দেখানোর জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সবাই প্রচণ্ড সহযোগিতা করেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। সবার প্রতি অনেক কৃতজ্ঞ।

এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরদিন থেকে বাণিজ্যিকভাবে চালু হয় মেট্রোরেল। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০