১৩ নভেম্বর ২০২৩, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের সংগঠক এড. কিশোরী পদ দেব শ্যামল-এর দেহাবসান

চলে গেলেন বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, কবি, মুক্তিযুদ্ধের সংগঠক, নানাবিধ সামাজিক কর্মযজ্ঞের সমন্বয়ক এড. কিশোরী পদ দেব শ্যামল। রোববার (১২ নভেম্বর) রাত ১২.৫৩ মিনিটে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এড. কিশোরী পদ দেব শ্যামল’র মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার ভগ্নিপতি মিশিগানে বসবাসরত সাংবাদিক পার্থ সারথী দেব ।

কিশোরী পদ দেব শ্যামল মৌলভীবাজার জেলা জজ আদালতের বিজ্ঞ পিপিএডভোকেট রাধা পদ দেব সজলের বড় ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মৌলভীবাজারসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল দশটায় সৈয়ারপুরের শশ্মানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এতে মৌলভীবাজার আদালতের এডভোকেটসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কিশোরী পদ দেব শ্যামল’র মৃত্যুতে শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানিয়েছেন সংবাদ সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, বিশিষ্ট লেখক মোহাম্মদ মালিক, কবি জাফর ওবায়েদ, কবি নারায়ন গুপ্ত, কবি ও সাংবাদিক সৌমিত্র দেব, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র সভাপতি হেলাল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক জুয়েল খান, শফিক আহমেদ, হারান সেন সঞ্জয় দেব, ফারজানা চৌধুরী, সুফিয়ান চৌধুরী, বিজিত ধর মনি, অমল দেব প্রমূখ।

কিশোরী পদ দেব শ্যামল মৌলভীবাজারে মুক্তিযুদ্ধকালীন সময়ে সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি এ জেলার অন্যতম একজন সংগঠক ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ের আদালতে কাজের পাশাপাশি বিভিন্ন আন্দোলনে ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির জনপ্রিয় সিনিয়র সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, মাসিক ‘গৌরবানী পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০