২৪ জুলাই ২০২২, ৩:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প-এর ঈদ ফটো কন্টেষ্ট ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৩ জুলাই) ওয়ারেন সিটির হলমিচ পার্কে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কমিউনিটির সদস্যদের বিনোদন দেওয়া ও ঈদ আনন্দকে আরো দিগুন করতে মিশিগান বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় ফেসবুক গ্রুপ ঈদ ফটো কন্টেষ্টের আয়োজন করে। উক্ত কন্টষ্টের তিনটি প্রধান পুরস্কার ও দুইটি বিশেষ পুরস্কারের জন্য কম্পিউটার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় একটি আইপ্যাড, দ্বিতীয় পুরস্কার হিসেবে রাখা হয় একটি এয়ারপ্যাড ও তৃতীয় পুরস্কার হিসেবে রাখা হয় ১০০ ডলারের গিফট কার্ড। একইভাবে দুটি বিশেষ পুরস্কার হিসেবে দেয়া হয় ১০০ ডলার করে আরো দুটি গিফট কার্ড।

মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প ফেসবুক গ্রুপ-এর এডমিন মুন্নি রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রুপের এর হেড অব এডমিন দেলওয়ার আনসার, আজমল হোসেন, ফরিদ উদ্দিন শিপলু, আবুল কাসেম ফাতেহ, মুহিব হাসান ও জাহিদুল ইসলাম মারুফ।

এছাড়া কন্টেষ্ট বিজয়ীরাসহ আরো উপস্থিত ছিলেন প্রধান ও বিশেষ অতিথি নাদিম ইয়াসির, মুহাম্মাদ হুদা, রাহি হক্ব সহ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য প্রধান করেন। এরকম একটি সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠান আয়োজনের জন্য গ্রুপের এডমিনদের প্রশংসা করেন এবং গ্রুপটি কিভাবে বিভিন্নভাবে কমিউনিটির মানুষের জন্য নি:শ্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা তুলে ধরেন। তারপর, বিজয়ীদের হাতে প্রাপ্য পুরস্কার তুলে দেয়া হয়। প্রথম পুরস্কার জিতেন, তায়েফ রহমান, দ্বিতীয় পুরস্কার জিতেন এস এইচ রিদয় ও তৃতীয় পুরস্কার জিতেন জামিল রাহমান। দুটি বিশেষ পুরস্কার জিতেন নাইমুল ইসলাম ও সুবহা ইসলাম।

এডমিন প্রধান দেলওয়ার আনসার সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন কিভাবে গ্রুপটি সামাজিকভাবে, কমিউনিটির মানুষদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হেল্প করে যাচ্ছে। একটি গ্রুপটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে “একে অপরের নি:শ্বার্থ সাহায্য সহযোগিতা করা”। তাছাড়া দল মত নির্বিশেষে, কমিউনিটির সর্ব সাধারণকে একই প্লাটফর্মে নিয়ে এসে সবাইকে নিজ নিজ পজিশন থেকে কমফোর্ট ফিল দেয়াই হচ্ছে গ্রুপের মুল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

১

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

২

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৩

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৪

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৫

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৬

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৭

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৮

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৯

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১০

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

২০