বাংলা সংবাদ ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

মিশিগানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিকে সঙ্গে নিয়ে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত সংগঠনগুলোর নির্বাচনী সমাবেশ। বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক ককাস-বিএডিসি এই নির্বাচনী সমাবেশের আয়োজন করেছে। হ্যামট্রামিকের গেট অব কলম্বাসে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

সমাবেশ সফল করতে রোববার দুপুরে হ্যামট্রামিকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএডিসির প্রেসিডেন্ট সাদেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সেক্রেটারি মাশকুর কাওসার- এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ারম্যান ড. নাজ হাসান, বিএডিসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহিত মাহমুদ ও বিএডিসির প্রধান উপদেষ্টা মঞ্জুর শাফি চৌধুরী এলিমসহ সংগঠনের নেতারা।

 

নির্বাচনী সমাবেশে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেবেন। পাশাপাশি অন্যান্য কমিউনিটির ২৫টি ক্লাব ও ককাসের নেতৃবৃন্দও এতে যোগ দেবেন।

 

সমাবেশে মিশিগান স্টেট গভর্নর পদপ্রার্থী জোসলেন বেনসন, ইউএস সিনেট প্রার্থী আবদুল এল সাইয়েদ, স্টেট অ্যাটর্নি জেনারেল প্রার্থী এলি সেভেট ও ইউএস কংগ্রেসের প্রার্থী ক্রিস্টিনা হেইনসসহ ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন ডিস্ট্রিক্টের গুরুত্বপূর্ণ পদের প্রার্থীরা বক্তব্য দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

২

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

৩

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৪

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৫

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৬

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৭

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৮

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৯

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১০

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

২০