১৫ মে ২০২৩, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি  টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

১৩ই মে শনিবার মিশিগানের ওয়ারেন শহরের ভিয়েট ডেট্রয়েট টেবিল টেনিস ক্লাব এ   বাংলাদেশি টেবিল টেনিস কমিউনিটি অফ মিশিগান এর আয়োজনে আয়োজিত হয়েছিল মিশিগান বাংলাদেশি কমিউনিটি  টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৩।

এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল রিয়েল এস্টেট এজেন্ট জনাব জাহেদ জিয়ার ‘দা জিএস গ্রুপ,  জনাব রাসেল আলীর ‘বেঙ্গল ইনসিওরেন্স এজেন্সী’ এবং শ্রী শেখর দত্তের ‘দেশি বাজার গ্রোসারি স্টোর’ । উক্ত প্রতিযোগিতায় মিশিগান স্টেটের বিভিন্ন শহর থেকে প্রায় অর্ধশতাধিক টেবিল টেনিস খেলোয়াড় একক এবং দ্বৈত এই দুইটি ইভেন্টে অংশগ্রহণ করে।

উল্লেক্ষ্য যে, এই প্রথম এই রকম কোনো প্রতিযোগিতায় ওয়েভার ফর্ম এবং ডাবল এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যা সকল প্রতিযোগী খুব পছন্দ করে।

প্রাথমিক গ্রুপ ভিত্তিক রাউন্ড রবিন  শেষে সকল প্রতিযোগীদের তিনটি বিভাগে ভাগ করে পরে সকল বিভাগের খেলাগুলো ডাবল এলিমিনেশন ভিত্তিতে অনুষ্ঠিত হয়।

সকল বিভাগের ফলাফল:

একক
টিয়ার ওয়ান :  চ্যাম্পিয়ন: জয় (প্লিমথ); রানার-আপ: মোস্তফা (ক্যান্টন); তৃতীয় স্থান: ফয়সাল (নোভাই)

টিয়ার টু:         চ্যাম্পিয়ন: জাকির (ট্রয়); রানার-আপ: আসিফ সাজ্জাদ (ট্রয়); তৃতীয় স্থান: সারোয়ার (ট্রয়)

টিয়ার থ্রি:        চ্যাম্পিয়ন: আশরাফ (ট্রয়); রানার-আপ: আদীব (নর্থভিল); তৃতীয় স্থান: ফয়েজ (ট্রয়)

দ্বৈত
টিয়ার ওয়ান :  চ্যাম্পিয়ন: জয় ও আলমগীর (প্লিমথ, নর্থভিল); রানার-আপ: মোস্তফা ও ফয়সাল (ক্যান্টন, নোভাই); তৃতীয় স্থান:  ইন্নাস ও ফরহাদ পুলক (গ্রান্ড রেপিডস, ট্রয়)

টিয়ার টু: চ্যাম্পিয়ন: জাকির ও সালাহউদ্দিন (ট্রয়, শেলবি টাউনশিপ); রানার-আপ: মাহফুজ ও সারোয়ার (ট্রয়); তৃতীয় স্থান: আসিফ সাজ্জাদ ও তারিক (ট্রয়, শেলবি টাউনশিপ)

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কমুনিটির পরিচিত মুখ রিয়েল এস্টেট এজেন্ট জাহেদ জিয়া এবং ভিয়েট ডেট্রয়েট টেবিল টেনিস ক্লাবএর রণ লিয়াং ও টুইন বুই।

এই প্রতিযোগিতার ফলাফল থেকেই এই বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য নর্থ আমেরিকান বাংলাদেশী টিমস টেবিল টেনিস প্রতিযোগিতা মিশিগান দলসমূহ বাছাই করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০