বাংলা সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ১৪-১৫ নভেম্বর বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিশিগানের ওয়ারেন শহরে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প আয়োজন করবে। বাংলাদেশ সোসাইটি ইউএসএর সহযোগিতায় আগামী ১৪ ও ১৫ নভেম্বর আল ইহসান ইসলামিক সেন্টারে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।

 

দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. আবেদুর রহমান স্বাক্ষরিত ২৩ অক্টোবরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যাম্পটি ওয়ারেন সিটির রায়ান এলাকায় 4345 E 10 Mile Road, Warren, Michigan 48091 ঠিকানায় অনুষ্ঠিত হবে।

 

ক্যাম্পে ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), পাওয়ার অব অ্যাটর্নি ও সত্যায়নসংক্রান্ত সেবা দেওয়া হবে। এনভিআর, পাওয়ার অব অ্যাটর্নি ও সত্যায়নের জন্য আগাম অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না এবং এসব সেবা একই দিনে দেওয়ার কথা জানিয়েছে দূতাবাস।

 

ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করে ক্যাম্পের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে এবং ট্র্যাকিং নম্বরসহ প্রয়োজনীয় ডাকমাশুলযুক্ত ইউএসপিএস রিটার্ন খাম জমা দিতে হবে।

 

ক্যাম্পে নির্ধারিত ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মানি অর্ডার অথবা ক্যাশিয়ার্স চেকের মাধ্যমে পরিশোধ করা যাবে। নগদ অর্থ গ্রহণ করা হবে না। মিশিগানের পাশাপাশি অন্যান্য শহর ও অঙ্গরাজ্যের আবেদনকারীরাও এ ক্যাম্প থেকে সেবা নিতে পারবেন। ই-পাসপোর্টের অনলাইন আবেদন ও ক্যাম্পের অ্যাপয়েন্টমেন্টসংক্রান্ত তথ্য বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

১

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

২

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৩

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

৪

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৫

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৬

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৭

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৮

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১০

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১১

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১২

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১৩

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১৪

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৫

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৬

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৭

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৮

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৯

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

২০