শফিক রহমান
৮ জুলাই ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

গত ৫ জুলাই রোজ রবিবার মিশিগানের হারিসন টাউনশিপের মেট্রো পার্কে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান ইউএস-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনমালার মধ্যে ছিল পুরুষ, মহিলা, শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজনের শুভ উদ্বোধন, মধ্যাহ্ন ভোজ এবং র‍্যাফেল ড্রতে গাড়ি ও টিভিসহ আকর্ষণীয় পুরস্কার।

 

সেই সাথে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ সরাসরি বড় টিভি পর্দায় সবাইকে মাতিয়ে তোলে। এসোসিয়েশনের সভাপতি মো. নুর মিয়া ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এবং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উদযাপন কমিটির আহ্বায়ক শেখ তাজ উদ্দীন, সদস্য সচিব মোহাম্মদ খালেদ, অশোক দাস ও রিভু চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সাহিন বনভোজনে আগত অতিথিবৃন্দ ও হবিগঞ্জবাসীসহ উপস্থিত সবাইকে বনভোজনে শুভেচ্ছা ও স্বাগত জানান।

 

পরে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বনভোজনে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা এই মিলনমেলায় একে অন্যের সাথে কুশল বিনিময়, আড্ডা, খোশগল্প ও হাসি-খুশিতে মেতে ওঠেন সবাই। সমাপনীতে অনুষ্ঠানের অতিথিবৃন্দসহ এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ, উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং ক্রীড়া প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসোসিয়েশনের সভাপতি মো. নুর মিয়া ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

তারা বলেন, মিশিগানে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন ও জাতীয় দিবসসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে। তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান। এছাড়া যাদের অক্লান্ত প্রচেষ্টা, সাহায্য ও সহযোগিতায় বনভোজন সফল ও সার্থক হয়েছে, সবাইকে আবারও ধন্যবাদ জানান। এতে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০