৪ ডিসেম্বর ২০২৩, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মানুষের ভালবাসায় সিক্ত হলেন নিউইয়র্ক কমিউনিটি নেতা হাসনু

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির মানুষের ভালবাসায় সিক্ত হলেন নিউইয়র্ক থেকে আগত বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য, কমিউনিটি এক্টিভিস্ট ও ক্রীড়া সংগঠক আব্দুল হাসিম হাসনু।

৩ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় ওয়ারেন শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় মিশিগানে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের সাথে মতবিনিময় করেন হাসনু। প্রবাসীদের মিলনমেলার আয়োজন করে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান সংগঠনের সভাপতি জাভেদ চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সভাপতি সৈয়দ মঈন দীপু, অসাধারণ সম্পাদক মো লুতফুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি এন ইসলাম শামীম, কমিউনিটি নেতা আবুল হোসেন ভিংরাজ, ইঞ্জিনিয়ার আহাদ আহমদ, সাংবাদিক জুয়েল খান সহ আরো অনেকে।

বক্তারা আব্দুল হাসিম হাসনুর সামাজিক কর্মকাণ্ড ও মানবিকতা তুলে ধরে বলেন, প্রবাসের এই ব্যস্ত জীবনে তিনি যে ভাবে মানুষের কল্যাণে পাশে দাড়াঁন,বিপদগ্রস্ত মানুষদের সহযোগিতার হাত প্রসারিত করেন তা অনন্য আমাদের জন্য অনুকরণীয়।

মতবিনিময় অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আব্দুল হাসিম হাসনু মিশিগানে বাংলাদেশি কমিউনিটি কথা তুলে ধরে বলেন, মটর সিটি মিশিগানে বাংলাদেশিরা নিজেদের যোগ্যতায় ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে এগিয়ে যাচ্ছে।নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে পেশাগত জীবনে সুনামের সাথে স্বনামে নিজদের মেধার সাক্ষর রাখছে। শুধু নাই নয় রাজনীতিতে বাংলাদেশিদের সফলতা আমাদের আশাবাদী করে তুলে।

হাসনু আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের এমন ভালবাসায় আমি অভিভূত। মিশিগান থেকে আপনাদের ভালবাসা সাথে করে নিয়ে যাচ্ছি।সংগঠনের পক্ষ থেকে আব্দুল হাসিম হাসনুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অব মিশিগান এর পক্ষ হাসনুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক শফিক রহমান। মিশিগানের বিভিন্ন সংগঠন আব্দুল হাসিম হাসনুকে নানা উপহার সামগ্রী প্রদান করে। পরে অতিথির সম্মানে নৈশভোজে অংশ নেন শতাধিক বাংলাদেশিরা।

অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি ফেঞ্চুগঞ্জে ক্রীড়া সংগঠক সিকন্দর আলীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০