বাংলা সংবাদ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

আলোচিত বাংলা সিনেমা ‘বরবাদ’-এর মিশিগান প্রিমিয়ার উপলক্ষে স্থানীয় স্বাদ রেস্তোরাঁয় এক জমকালো সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এস কে ফিল্মস ইউএসএ। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন এস কে ফিল্মসের সিইও, নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুজ্জামান সাগর এবং বরেণ্য কবি ও সাংস্কৃতিক সংগঠক ইশতিয়াক রুপু।

 

সাংবাদিক সম্মেলনে মোঃ বদরুজ্জামান সাগর বলেন, “আমরা বরবাদ সিনেমাটিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করেছি। বাংলা সিনেমার গৌরব ফেরাতে এস কে ফিল্মস সবসময় প্রবাসেও কাজ করে যাবে। এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বরবাদ’ চলতি বছরের ৩১শে মার্চ বাংলাদেশে মুক্তি পায় এবং মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

 

১৩৯ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মোহসিন, সম্পাদনায় ছিলেন এডিট্রি এবং চিত্রগ্রাহক ছিলেন রাজু রাজ। অভিনয়ে ছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, ভারতের যিশু সেনগুপ্ত, নায়িকা চরিত্রে ছিলেন ইধিকা পাল এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগরসহ আরও অনেকে। দেশ ও বিদেশে এই চলচ্চিত্র ইতিমধ্যেই বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মিশিগানের এমজিআর ইউনিভার্সাল গ্র্যান্ড সিনেমায় ১২ মাইল রোডের ২৮৬০০ ডিকুইন্ড্রে রোড ঠিকানায় ১৮, ১৯ ও ২০ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা ৬টায় ‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। টিকিট সংগ্রহের জন্য অনলাইনে স্ক্যান কোড ও 347-935-7746 নম্বরে (ইশতিয়াক রুপু) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

 

এস কে ফিল্মসের পক্ষ থেকে মিশিগানের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আগ্রহ, উপস্থিতি এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০