৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ছোট বিমান দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট ও যাত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ম্যানিস্টি কাউন্টিতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় গুরুতর আহত হননি বিমানে থাকা দুই যাত্রী।

 

 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে স্প্রিংডেল টাউনশিপে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা দেখতে পান বিমানটি একটি গাছের সাথে আটকে আছে এবং সেখান থেকে জ্বালানি তেল লিক করছে। এতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় হ্যাজার্ডাস মেটেরিয়ালস ম্যানেজমেন্ট টিমকে ঘটনাস্থলে ডাকা হয়।

 

 

বিমানে থাকা ৫৩ বছর বয়সী এক পুরুষ পাইলট ও ৪৯ বছর বয়সী এক নারী যাত্রী ইতোমধ্যেই বাইরে বের হয়ে আসেন। তারা দুজনেই ট্রাভার্স সিটি থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বিউলাহ এলাকার বাসিন্দা।

 

 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, বিমানটি থম্পসনভিল বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই বিদ্যুৎগত সমস্যার কারণে ইঞ্জিন বিকল হয়ে যায়। জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিমানটি একটি মাঠে নামার আগে গাছে ধাক্কা খেয়ে আটকে যায়।

 

পাইলট ও যাত্রীকে ঘটনাস্থলেই প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

 

সূত্র: WDIV ClickOnDetroit

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১০

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১১

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১২

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৩

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৫

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১৬

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৭

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৮

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৯

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

২০