বাংলা সংবাদ ডেস্ক
১ জুলাই ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে আইনি সহায়তায় আস্থার প্রতীক ‘মুমেন বারলাস্কার ল ফার্ম’

প্রবাসজীবনে একটি সড়ক দুর্ঘটনা, চিকিৎসায় অবহেলা কিংবা ফৌজদারি অভিযোগ- যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মুহূর্তেই একজন মানুষের জীবনকে জটিল করে তুলতে পারে। এমন কঠিন সময়ে দক্ষ, অভিজ্ঞ ও নির্ভরযোগ্য আইনজীবীর সহায়তা হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। সেই আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের কাছে পরিচিতি লাভ করেছে মুমেন বারলাস্কার ল ফার্ম।

 

 

মিশিগানের ২৬৪৯ ক্যানিফ অ্যাভিনিউ, হ্যামট্রামিক, মিশিগান-৪৮২১২-এ অবস্থিত এই আইন প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আঘাত (পার্সোনাল ইনজুরি) এবং ফৌজদারি প্রতিরক্ষা (ক্রিমিনাল ডিফেন্স) সংক্রান্ত মামলায় পেশাদার আইনি সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির মূল অঙ্গীকার- “আপনার আইনজীবী, আপনার লড়াই, আপনার ন্যায়বিচার।” আর দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রতি তাদের বার্তা-“আহত? আমরা আপনার পাশে আছি।”

 

 

ব্যক্তিগত আঘাত সংক্রান্ত মামলায় গাড়ি, বাস ও ট্রাক দুর্ঘটনা, চিকিৎসা ও দন্তচিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসাজনিত ক্ষতি এবং অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান করে প্রতিষ্ঠানটি। ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রতিটি মামলার বাস্তবতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে কাজ করে তাদের দল।

 

 

শুধু ব্যক্তিগত আঘাত নয়, ফৌজদারি মামলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মুমেন বারলাস্কার ল ফার্ম। ফেলনি, মিসডিমিনর, পারিবারিক সহিংসতা (ডোমেস্টিক ভায়োলেন্স), যৌনপেশা-সংক্রান্ত অভিযোগ (প্রস্টিটিউশন)সহ বিভিন্ন ধরনের ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আইনগত অধিকার রক্ষায় দক্ষতার সঙ্গে প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠানটি। তাদের বিশ্বাস, একটি মামলার রায় একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখে। তাই প্রতিটি মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি কৌশল নির্ধারণ ও পরিচালনা করা হয়।

 

 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আইনজীবী মুমেন বারলাস্কার দীর্ঘদিন ধরে মিশিগানের বিভিন্ন আদালতে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত। তার নেতৃত্বে গড়ে ওঠা আইনজীবী দল পেশাদারিত্ব, সততা, স্বচ্ছতা এবং মক্কেলের প্রতি দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান করে আসছে। প্রতিটি মামলায় ব্যক্তিগত মনোযোগ, নিয়মিত যোগাযোগ এবং বাস্তবভিত্তিক আইনি পরামর্শই প্রতিষ্ঠানটির অন্যতম শক্তি।

 

 

আইনি সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার প্রতিও সমান গুরুত্ব দেয় মুমেন বারলাস্কার ল ফার্ম। সম্প্রতি মেমোরিয়াল ডে উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় সবাইকে নিরাপদ ও সচেতনভাবে ছুটি উদ্‌যাপনের আহ্বান জানানো হয়। বিশেষ করে যারা এ সময় ভ্রমণে বের হন, তাদের সড়কে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

 

 

বর্তমানে ওয়ারেন, হ্যামট্রামিকসহ সমগ্র মিশিগানে আইনি সেবা প্রদান করছে মুমেন বারলাস্কার ল ফার্ম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎসাজনিত অবহেলা কিংবা ফৌজদারি মামলায় আইনি সহায়তার প্রয়োজন হলে আগ্রহীরা (৩১৩) ৮৯৩-২৫০০ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া www.800autoinjury.com ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

 

মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আইনগত সুরক্ষা নিশ্চিত করা এবং কঠিন সময়ে নির্ভরযোগ্য আইনি সহায়তা প্রদান-এই অঙ্গীকার নিয়েই মিশিগানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে মুমেন বারলাস্কার ল ফার্ম।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০