৯ অক্টোবর ২০২৩, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে অনুষ্ঠিত হলো নর্থ আমেরিকান বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৩

যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে-মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেল নর্থ আমেরিকা বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় আসর। 

দিনব্যাপী খেলা শেষে রাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ পর্ব। 

সম্প্রতি মিশিগান স্টেটের নোভাই শহরের স্পার্ক এরিনাতে দুই দেশের ১৮ টি দলের অংশগ্রহণ সম্পন্ন হয় এই টেবিল টেনিস টুর্নামেন্ট। 

এতে বাংলাদেশি জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেরসহ কানাডার দুই সিটির প্রায় অর্ধশতাধিক প্লেয়ার অংশ নেন। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল গ্রুপভিত্তিক ভাবে খেলায় অংশ নেয়। এতে টি আর এক চ্যাম্পিয়ন হয় নিউইয়র্ক ওয়ারিয়ার্স। নিউইয়র্কের এই দলের পক্ষে খেলেন আখলাক, মুকাররম ও কবীর। 

তাছাড়া টুর্নামেন্টে রানার্সআপ হয়েছেন  মিশিগান টাইগার্স ডেট্রয়েটের  জয়, শাহেদ ও ইমরুল। 

এদিকে টি আর টুতে চ্যাম্পিয়ন হয়েছেন টিম হামার ডেট্রয়েটের ফয়সাল, মোস্তফা ও আলমগীর। তাদের সাথে লড়াই করে রানার্সআপ হন পিং-পাঙ্কস টরন্টো’র নাইম, শমিক ও কাজী। 

জাহেদ জিয়ার ‘দা জিএস গ্রুপ’, রাসেল আলীর বেঙ্গল ইনসিওরেন্স এজেন্সী এবং ব্যাডমিন্টন খেলোয়াড় শ্রী শেখর দত্তর দেশি বাজারের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের শেষ পর্বে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। 

ওয়ারেন সিটির অভিজাত রেস্টুরেন্ড আড্ডাতে বসে নিউইয়র্ক, মিশিগান, শিকাগো, অস্টিন এবং কানাডার টরেন্টো ও অটোয়া শহরের বাংলাদেশি টেবিল টেনিস খেলোয়ারড়দের মিলন মেলা।  

সুস্বাদু খাবারের সাথে ডিনার আর স্থানীয় ব্যান্ড দল টেন এন্ড হাফ মাইলের পরিবেশনায় মুগ্ধ হন আগত অথিতিরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় টুনার্মেন্টের সকল আনুষ্ঠানিকতা। 

দিনব্যাপী এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন আলাউদ্দিন, তমাল, মিসবাহ, ফরিদ চৌধুরী ও ফরহদা পুলক। এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শরিফ, সালাউদ্দিন আজিজ, ফরিদ, আলমগীর হোসাইন, ফয়সাল সাঈদ ও সনেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০