১১ অক্টোবর ২০২২, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে অনুর্ধ্ব ২১ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ সম্পন্ন

মিশিগানে অনুর্ধ্ব ২১ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ

উত্তেজনাপূর্ণ খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলে যুক্তরাষ্ট্র মিশিগান স্টেইটের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর টাইগারস ইয়ুথ স্পোর্টস ক্লাব আয়োজিত মিশিগানে অনূর্ধ্ব ২১ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ।

অনুষ্ঠিত এই টুর্নামেন্ট মিশিগানস্থ বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় দুটি মাঠ লাস্কি ও জেইন ফিল্ডে অনুষ্ঠান হয়।
১ম পর্বের খেলায় বিজয়ী হয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে উত্তীর্ণ হয় ব্লেজিং টাইগার্স ও ডেট্রয়েট ব্রাদার্স।

শেষ পর্যন্ত চমৎকার ও সাহসিকতাপূর্ণ খেলা উপহার দিয়ে ডেট্রয়েট ব্রাদার্স ২০২২ সালের অনূর্ধ্ব-২১ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অর্জন করে।
এই ইভেন্টে মোট ৫টি দল অংশ নেয়। এই দলগুলোর মধ্যে ছিল ব্লেজিং টাইগারস, হ্যামট্রামক গালি প্লেয়ার্স, ডেট্রয়েট ব্রাদার্স, ওয়ারেন উইজার্ডস এবং ডেট্রয়েট ডায়নামাইটস। তাদের মধ্যে ৪টি দল সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে। প্রথম রাউন্ডে বাদ পরে ওয়ারেন উইজার্ডস।বিজয়ী দলের অধিনায়ক রানা চৌধুরী বলেন, একটা উত্তেজনামূল ফাইনাল খেলায় বিজয়ী হওয়াটা সহজ ছিলনা। আমাদের খেলোয়াড়রা তাদের সেরাটা উপহার দিয়েছে। ফলে বিজয়ী হওয়া সম্ভব হয়েছে।

এদিকে মিশিগান টাইগারস ইয়ুথ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা দেলোয়ার আনসার বিজয়ী দল ডেট্রয়েট ব্রাদার্স এর ক্রিকেটারদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা হলো সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন সবার জন্য উপভোগ্য। ভবিষ্যতে তরুণ খেলোয়াড়দের জন্য আরও ভালো কিছু করার ইচ্ছা কাজ করছে। আমি মনে করি মিশিগানস্থ বাংলাদেশী কমিউনিটিরা যেন প্রবাসে এক খন্ড বাংলাদেশ। সময়ে সময়ে এই ধরনের টুর্নামেন্ট কমিউনিটির তরুণ প্রজন্মের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, এ ক্ষেত্রে যারযার অবস্থান থেকে বাংলাদেশী কমিউনিটির তরুণদের সুস্থ বিনোদন দিতে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।

 

আরোও পড়ুনঃ মিশিগান টাইগারস ইয়ুথ স্পোর্টস ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৯ আগস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

১০

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১১

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১২

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১৩

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

১৪

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

১৫

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

১৬

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১৭

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১৮

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১৯

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

২০