৯ নভেম্বর ২০২২, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের অর্থনীতিকে সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে: গ্রিচেন হুইটমার

গ্রিচেন হুইটমার
মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গ্রিচেন হুইটমার।

হুইটমার গভর্নর হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় পর বুধবার (নভেম্বর ৯) সকালে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতায় এ প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, মঙ্গলবার (নভেম্বর ৮) মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী গ্রিচেন হুইটমার রিপাবলিকান পার্টির প্রার্থী টিউডর ডিক্সনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।

হুইটমার ২০১৮ সাল থেকে মিশিগানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন৷

বুধবারের বক্তৃতার হুইটমার আরও বলেন, “গভর্নর পদে পুনরায় নির্বাচিত হওয়া আমার জন্য বিশেষ সম্মানের এবং গত চার বছর ধরে এ সুযোগ পেয়ে আমি সকলের প্রতি কৃতজ্ঞ।”

হুইটমার তার বক্তব্যে নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য তার নিজ দল, স্থানীয় নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী সহ সবাইকে ধন্যবাদ জানান।

তাছাড়া সিনিয়রদের জন্য অবসরের কর বাতিল, গ্রেট লেক রক্ষা এবং গর্ভপাতের মতো মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য তার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

“আমরা এমন একটা মিশিগান তৈরি করবো যেখানে প্রত্যেকে আগের চেয়ে এগিয়ে যেতে পারে,’ হুইটমার বলেন।

“আমরা সম্মিলিতভাবে এ রাজ্যকে একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তুলবো।”

মিশিগানের সকলের গভর্নর হিসেবে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ পুনর্নির্বাচিত হলেন মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

২

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৩

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৪

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৫

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৬

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

৭

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

৮

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৯

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১০

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১১

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১২

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৪

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৫

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৬

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১৭

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১৮

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৯

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

২০