২০ নভেম্বর ২০২২, ৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিলিয়ন ডলারের ‘মিশিগান লটারি’ জিতে ‘বাকরুদ্ধ’ নারী

প্রথম বার ‘মিশিগান লটারি’ এর টিকিট ক্রয় করে বিশাল অংকের পাওয়ারবল পুরস্কার জিতে ‘বাকরুদ্ধ’ (আনন্দে আত্মহারা) হয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক নারী৷

মিশিগান লটারি এর দেওয়া তথ্য থেকে জানা যায়, স্ট্যানউডের জনি থম্পসন সম্প্রতি প্রথমবারের মতো পাওয়ারবল খেলেছেন এবং রেকর্ড-ব্রেকিং ২.০২ বিলিয়ন ডলার জ্যাকপট ড্রতে এক মিলিয়ন ডলার পুরস্কার জিতেছেন।

জনি থম্পসনের টিকিট ৮ নভেম্বর টানা পাঁচটি সাদা বলের সাথে মিলে যায়- ১০-৩৩-৪১-৪৭-৫৬।

৫৪ বছর বয়সী থম্পসন বলেন, ‘আমি আগে কখনো পাওয়ারবল খেলিনি, কিন্তু জ্যাকপট ১ বিলিয়ন ডলারের বেশি দেখে আমি টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

‘লটারির ড্র হওয়ার পরে আমি মেকোস্টা কাউন্টিতে একজন এক মিলিয়ন ডলার পুরস্কার জিতেছে এমন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি। এজন্য বিজয়ী নম্বরগুলির সাথে মিলাতে লটারি সাইটে যায়। তারপরে আমার টিকিটের নম্বরগুলো মিলাতে থাকি ৷’

‘যখন আমি বুঝতে পারলাম যে আমার টিকিটের নম্বরগুলো পাঁচটি বিজয়ী সংখ্যার সাথে মিলেছে এবং বিজয়ী হয়েছি, তখন আমি চিৎকার করে আনন্দে কাঁদতে শুরু করি। আমি নম্বরগুলো সঠিকভাবে পড়ছি কিনা তা জানতে আমার ছেলের স্মার্টফোনে লটারি অ্যাপ দিয়ে আগে থেকেই স্ক্যান করিয়ে নিই।’

‘এক মিলিয়ন ডলার জিতে কেমন লাগছে তা বর্ণনা করা আমার পক্ষে কঠিন‌। এক কথায় বলতে গেলে আমি এখনো বাকরুদ্ধ!’

থম্পসন কানাডিয়ান লেকের ১০০৩৯ বুকানান রোডে অবস্থিত কান্ট্রি কর্নার সুপার মার্কেট থেকে টিকিটগুলো কিনেছিলেন।

সুপারমার্কেটটি স্থানীয়দের কাছে হিক্সনস ফ্যামিলি মার্কেট নামে বেশি পরিচিত এবং এটি কান্ট্রি কর্নার প্লাজায় অবস্থিত।

থম্পসন লটারি থেকে অর্জিত অর্থের কিছু অংশ দিয়ে নতুন করে ব্যবসা শুরু করবেন এবং বাকি অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন বলে জানান।

আরও পড়ুনঃ আমেরিকায় বাড়ি কিনতে প্রয়োজনীয় তথ্যাবলি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের পর শিকাগোতে খালেদা জিয়ার নামেও সড়ক

১

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

২

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৩

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৪

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৫

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৬

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৭

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৮

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৯

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১০

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১১

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১২

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৩

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৪

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৫

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৬

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৭

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৯

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

২০