রয়টার্স
৬ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার সারা ম্যাকব্রাইড

প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সারা ম্যাকব্রাইড। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

এনবিসি নিউজ জানিয়েছে, গতকাল মঙ্গলবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সারা রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদ প্রার্থী তৃতীয় জন ওয়েলেনকে হারিয়ে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। মোট পড়া ভোটের মধ্যে সারা পেয়েছেন ৫৭ দশমিক ৮ শতাংশ ভোট। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ ও প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে নির্বাচন হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর পদেও ভোট হয়েছে।

৩৪ বয়সী সারা ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রথম জাতীয় সম্মেলনে প্রথমবারের মতো বক্তৃতা দেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে ২০১২ সালে তিনি হোয়াইট হাউসে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন।

গতকাল নির্বাচনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে সারা বলেন, ‘কোনো ক্ষেত্রে আপনি যখন প্রথম ব্যক্তি হন, তখন আপনাকে আপনার সেরাটা দিতে চেষ্টা করতে হয়। তাই আমার ওপর অনেক দায়িত্ব আছে।’

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গত কয়েক বছরে ট্রান্সজেন্ডারবিরোধী আইন বেড়েছে। ২০২৩ সালে দেশটির ৩৭টি অঙ্গরাজ্যের হাসপাতালে লিঙ্গ পরিবর্তন সেবার ওপর বিধিনিষেধ আরোপ করে অন্তত ১৪২টি আইন করা হয়েছে। ওই বছর আগের বছরের চেয়ে প্রায় তিন গুণ বেশি ট্রান্সজেন্ডারবিরোধী আইন করা হয়েছে।

ডেলাওয়ারের উইলমিংটনে বেড়ে ওঠা সারা ২০১১ সালে নিজের লিঙ্গ (ট্রান্স) পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আনেন। সমাজকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করার আশা নিয়ে তিনি রাজনীতি শুরু করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

২

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

৩

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

৪

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

৫

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৬

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৭

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৮

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৯

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

১০

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২০