বাংলা সংবাদ আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাচাদোর প্রস্তাব প্রত্যাখ্যান করল নোবেল ইনস্টিটিউট

নোবেল শান্তি পুরস্কার কোনোভাবেই হস্তান্তর, ভাগাভাগি বা প্রত্যাহার করা যায় না। এমনটি স্পষ্ট করে জানিয়েছে নোবেল প্রদানকারী নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগির ইঙ্গিত দেয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দেয় প্রতিষ্ঠানটি।

 

 

শুক্রবার (০৯ জানুয়ারি) এক বিবৃতিতে নোবেল ইনস্টিটিউট জানায়, নোবেল ফাউন্ডেশনের বিধি অনুযায়ী একবার কোনো নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা চূড়ান্ত ও স্থায়ী। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির পরবর্তী বক্তব্য বা কর্মকাণ্ড নিয়েও নোবেল কমিটি কোনো মন্তব্য করে না বলে জানানো হয়।বিবৃতিতে নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট যৌথভাবে বলে, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার, ভাগাভাগি কিংবা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী।

 

 

এর আগে গেল সোমবার ফক্স নিউজে উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে মারিয়া কোরিনা মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তিনি এই পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারেন। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের জন্যই এমন কৃতজ্ঞতা জানানো হবে।সাক্ষাৎকারে শন হ্যানিটি তাকে প্রশ্ন করেন, তিনি কি সত্যিই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার প্রস্তাব দিয়েছেন? জবাবে মাচাদো বলেন, ‘এটা এখনো হয়নি।’

 

 

এদিকে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন এবং মাঝে মাঝে কূটনৈতিক সাফল্যের সঙ্গে এ পুরস্কারকে যুক্ত করেছেন। তিনি বলেন, ওয়াশিংটনে আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে সম্ভাব্য এক বৈঠকে যদি তাকে এই পুরস্কার দেয়ার প্রস্তাব করা হয়, তবে তিনি তা গ্রহণ করতে সম্মানিত বোধ করবেন।

 

সূত্র: রয়টার্স

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০