১৭ জানুয়ারী ২০২৩, ৩:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের গ্যারেজ মিস্ত্রি বানালেন স্পোর্টস কার, খরচ ১৫ লাখ

ছবিঃ সংগৃহীত

ব্যাংক ঋণের টাকায় বিশ্বখ্যাত ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর এলপি-৭০০ মডেলের মতো দেখতে একটি স্পোর্টস কার তৈরি করেছেন ময়মনসিংহের গ্যারেজ মিস্ত্রি আবদুল আজিজ। ১৫ লাখ টাকা খরচে ১৫ মাসে তৈরি হয়েছে আজিজের আকর্ষণীয় গাড়ি। তার গাড়িটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

আব্দুল আজিজ ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার শাহাদত মোটর ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করেন। তিনি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের জাকনীপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। দীর্ঘ ২৫ বছর ধরে ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করেন আজিজ।

খোঁজ নিয়ে জানা যায়, ওয়ার্কশপ মিস্ত্রি আব্দুল আজিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তারপরও দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেই গাড়ি বানানোর পরিকল্পনা করেন। ইউটিউবে ভিডিও দেখে বিশ্বখ্যাত স্পোর্টস কার ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর এলপি-৭০০ মডেলের গাড়ি তৈরির কাজে হাত দেন এই গ্যারেজ মিস্ত্রি। গাড়িটির বাহ্যিক দিকের কাজ সম্পূর্ণ শেষ হলেও ভেতরে এখনো কিছু কাজ বাকি। গাড়িটি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।

আব্দুল আজিজের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২১ সালের শেষ দিকে টয়োটা স্টারলেট পুরোনো গাড়ি সংগ্রহ করেন। সেই গাড়ির বাইরের অংশ বাদ দিয়ে ল্যাম্বরগিনি মডেলের গাড়ি তৈরির কাজ শুরু করেন। এরপর দীর্ঘ ১৫ মাসের প্রচেষ্টায় গাড়টি বাস্তবে রূপ নেয়। গাড়িটি বাস্তবে রূপ দিতে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এরই মধ্যে ব্যাংক থেকে ১১ লাখ টাকা ঋণ নিয়েছেন।

তবে চাইলেও গাড়িটি এ দেশের রাস্তায় চালাতে পারবেন না এ ওয়ার্কশপ মিস্ত্রি। কারণ আমাদের দেশে এটি চালানোর অনুমতি নেই।

এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, ‘দীর্ঘ ১৫ মাস শ্রম দিয়ে একটা গাড়ি তৈরি করে যদি এটাকে রাস্তায় না চালাতে পারি তাহলে আমার পরিশ্রম বৃথা। গাড়িটি তৈরি করতে আমার ১৫ লাখ টাকা খরচ হয়েছে। সরকার যদি আমাকে সহায়তা না করে তাহলে আমি পথের ফকির হয়ে যাবো। সরকার সহায়তা করলে আমি কোনো ব্র্যান্ডের আদলে নয়, আমাদের নিজস্ব ডিজাইনের গাড়ি তৈরি করতে পারবো।’

ময়মনসিংহের গ্যারেজ মিস্ত্রি বানালেন স্পোর্টস কার, খরচ ১৫ লাখ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

২

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৩

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৪

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৫

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৬

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৭

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৮

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৯

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১০

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

২০