বাংলা সংবাদ ডেস্ক
১৮ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিথ্যা তথ্য প্রদান এবং প্রতারণামূলক উপায়ে নেচারালাইজড সিটিজেনশিপ অর্জনের অভিযোগে যুক্তরাষ্ট্রে ১২ জনের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ডিপার্টমেন্ট অব জাস্টিসের বরাত দিয়ে তথ্য জানিয়েছে।

 

খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা নাগরিকত্বের আবেদন করার সময় ভুয়া তথ্য দিয়ে মার্কিন সরকারের সঙ্গে প্রতারণা করেছেন। বর্তমানে তাদের বয়স ২৮ থেকে ৭৫ বছরের মধ্যে। এদের মধ্যে তিনজন বিভিন্ন এশীয় দেশের নাগরিক, পাঁচজন আফ্রিকার বিভিন্ন দেশের এবং দুইজন দক্ষিণ আমেরিকার বাসিন্দা বলে জানানো হয়েছে। অপর দুইজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

 

ট্রাম্প প্রশাসনের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার যোগ্য ছিলেন না। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন, যারা ইচ্ছাকৃতভাবে নিজেদের অপরাধমূলক তথ্য গোপন করে নেচারালাইজড সিটিজেন হওয়ার চেষ্টা করেছেন, তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত।

 

ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিভিল ডিভিশন জানিয়েছে, সংশ্লিষ্ট ১২ জনের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 

এদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সূত্রে অ্যাসোসিয়েটেড প্রেস আরও জানিয়েছে, গত ডিসেম্বরে প্রায় ২০০ জনের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া চলমান থাকার তথ্য পাওয়া গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে প্রতিবছর গড়ে ২৫ জনের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত কতজনের নাগরিকত্ব বাতিল হয়েছে, সে তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০