২০ অগাস্ট ২০২৩, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়াবহ দাবানল : ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় কানাডার পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এতে পশ্চিম কেলোনা শহরের আশপাশের এলাকায় আরও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে ।

ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি সতর্ক করে বলেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় আমরা প্রাদেশিক জরুরি অবস্থা ঘোষণা করছি। দাবানল গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮শ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। সেখানকার প্রায় ৪ হাজার ৫শ জনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ঐ প্রদেশে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেন।

কানাডিয়ান সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি কমিটির আহ্বান করবেন, যা ইনসিডেন্ট রেসপন্স গ্রুপ নামে পরিচিত।

গত কয়েক মাসের দাবানলে বিপর্যস্ত দেশটির বেশ কিছু অঞ্চল। কর্তৃপক্ষ ইয়েলোনাইফের প্রায় ২০ হাজার বাসিন্দাকে শুক্রবারের মধ্যে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। আশপাশের এলাকাগুলো থেকেও মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০