১৩ নভেম্বর ২০২৩, ১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে: যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরো

যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরো বলছে, পৃথিবীতে মানুষের সংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে। আগের তুলনায় এখন মানুষ বেশিদিন বাঁচছে এবং সার্বিকভাবে জন্মহার কমছে।

পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার দীর্ঘমেয়াদে ধীর হচ্ছে বলে মত দেয় সংস্থাটি।

ব্যুরোর এক হিসাব মতে বৈশ্বিক জনসংখ্যা এ বছরের ২৬ সেপ্টেম্বরে ৮০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যায়। তবে সুনির্দিষ্ট দিনটি এক-দুই দিন আগে-পরে হয়ে থাকতে পারে বলেও সংস্থাটি জানায়।

জাতিসংঘের হিসাব মতে, ১০ মাস আগেই এই মাইলফলক অর্জিত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ ২০২২ সালের ২২ নভেম্বর একটি ঘোষণা দেয় এবং দিনটিকে “ডে অফ এইট বিলিয়ন” বলে অভিহিত করে। সেনসাস ব্যুরো তাদের বিবৃতিতে এ বিষয়টি উল্লেখ করেছে।

একেক দেশ একেকভাবে জনসংখ্যা গণনা, আবার কোনো কোনো দেশে একেবারেই জনসংখ্যা গণনা না করার প্রবণতার কারণেই মূলত এই পার্থক্য দেখা দিয়েছে। অনেক দেশে জন্ম ও মৃত্যুর ঘটনা নথিবদ্ধ করার সুষ্ঠু ব্যবস্থা নেই। বিশ্বের সবচেয়ে জনবহুল কয়েকটি দেশ, যেমন ভারত ও নাইজেরিয়া গত দশ বছরের মধ্যে কোনো জনশুমারি করেনি বলেও জানিয়েছে ব্যুরো।

পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ শতাব্দীর শুরুতে ৬০০ কোটি থেকে জনসংখ্যা এ বছর ৮০০ কোটিতে পৌঁছালেও ১৯৬০ থেকে ২০০০ এর মধ্যে পৃথিবীতে মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছিল। যার ফলে, জনসংখ্যা প্রবৃদ্ধির হার আগের চেয়ে ধীর হয়েছে বলে প্রতীয়মান হয়।

বর্ষীয়ানরাই মূলত সাম্প্রতিক সময়ে জনসংখ্যা বৃদ্ধিতে বেশি অবদান রেখেছেন। বৈশ্বিক গড় বয়স এখন ৩২, যা ২০৬০ সাল নাগাদ বেড়ে ৩৯ হবে বলে আশা করা যায়।

কানাডার মতো কিছু দেশে বর্ষীয়ানদের মধ্যে মৃত্যুর হার কমেছে আবার নাইজেরিয়ার মতো কিছু দেশের ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার নাটকীয়ভাবে কমেছে।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০