বাংলা সংবাদ ডেস্ক
৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

প্রবাসে বিয়ানীবাজারের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী এবং মানবসেবামূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ‘বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি অব মিশিগান’-এর নতুন কার্যকরী কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার ৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা হ্যামট্রামিক শহরের বনফুল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নতুন নেতৃত্ব গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মোহাম্মদ নুরুজ্জামান একলাস সভা পরিচালনা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহিদ আহমদ মামুন।

 

সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজারের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় আলোচনায় অংশ নেন মোহাম্মদ গিয়াস উদ্দীন, মোহাম্মদ খসরুজ্জান, হারুন আহমদ, মোহাম্মদ নিলু, আব্দুল বাতির, নিজাম উদ্দিন, তাহের লুৎফর, কামাল উদ্দিন, আব্বাস উদ্দিন মিয়া, বদরুল আলম, হারুন আলী, মোহাম্মদ আজিজ সুমন, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ ইসলাম উদ্দিন, আবু তাহের সিদ্দিক বাবুল, জাকারিয়া জামান, জয়নাল উদ্দিন, সাজন চৌধুরী, শেখ বদরুদ্দোজা জুনেদ, মোহাম্মদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা।

 

আলোচনা শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির ওপর অর্পণ করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কর্মমুখী কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রবাসে বিয়ানীবাজারের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। সভার শেষপর্বে উপস্থিত সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

১

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

২

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

৩

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৪

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৫

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৬

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৭

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৮

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৯

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১০

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১১

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১২

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১৩

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৪

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৬

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৭

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

১৮

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৯

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

২০