জাহিদ আহমেদ
২৯ মে ২০২৪, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগে কৃষি ও মৎস্য খাতে ৭০০ কোটি টাকার ক্ষতি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বর্ষণে বরিশাল বিভাগে কৃষি খাতে অন্তত ৫০৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। আর মৎস্য বিষয়ক সম্পদের মোট ক্ষতির পরিমাণ ২১৭ কোটি টাকার ওপরে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল ও মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় থেকে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে প্রেরিত ঐ তথ্যে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশাল বিভাগের ছয় জেলায় ১ লাখ ৮০ হাজার ৪৮১ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রবিবার থেকে দক্ষিণ উপকূলে কখনো ভারী, কখনো মাঝারি টানা বর্ষণ হয়। এই সময়ে দক্ষিণাঞ্চলের অনেক এলাকার আউশ (বীজতলা ও আবাদসহ), চীনাবাদাম, মরিচ, মুগ, তিল, শাকসবজি, পাট, পান, কলা, পেঁপেসহ বিভিন্ন ফল রয়েছে। আর ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষক রয়েছেন ১ লাখ ৭০ হাজারের মতো। বিভাগে প্রাকৃতিক দুর্যোগ রেমাল ও অতিবৃষ্টির কারণে ৯০ হাজার ৭৯৮ হেক্টর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৭৮৯ হেক্টর জমি। এছাড়া আংশিক থেকে ১৫ হাজার ৪৮৯ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১৮ হাজার ২০৯ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্তের হিসেবে গিয়ে দাঁড়াবে। এদিকে ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আর এতে উৎপাদনে ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৭০ হাজার মেট্রিকটন হবে বলে ধারণা করা হচ্ছে। যা মূল্যে ৫০৮ কোটি টাকার বেশি।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ওসমান জানান, মাঠে থাকা আউশ ধানের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। এছাড়া সবজিরও ক্ষতি হয়েছে রেমালের তাণ্ডবে। আমরা চূড়ান্ত যে হিসাব মাঠপর্যায় থেকে পেয়েছি, তাতে আর্থিক হিসাবে ৫০ ৮ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভাগের ৬ জেলায় ৯ হাজার ৮ হেক্টরের ৯৩ হাজার ৮৮২টি পুকুর, দিঘি ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২২ হেক্টর আয়তনের ১২০টি খামার (কাঁকড়া/কুঁচিয়ার) ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এতে মৎস্য বিষয়ক সম্পদের মোট ক্ষতির পরিমাণ ২১৭ কোটি টাকার ওপরে।

 

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিভাগে পুকুর, ঘের, স্লুইসগেটের মতো অবকাঠামোর ক্ষতিসাধনের পরিমাণ ৩১ কোটি ৪২ লাখ টাকা। আর যার মধ্যে খামার, পুকুর, দিঘি ও ঘেরের ক্ষতির কারণে বিভাগ জুড়ে দেড়শত কোটি টাকার অধিক মূল্যের ৭ হাজার ৯২ টন মাছেরই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া ১৫৯ টন চিংড়ি, প্রায় ৭ কোটি পোনা এবং ৬৯ টন কাঁকড়া/কুঁচিয়ার ক্ষতিসাধন হয়েছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ রেমালে কোনো জেলে নিহত হওয়ার খবর মৎস্য দপ্তরের কাছে না থাকলেও ৩১ জেলে আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

 

এছাড়া সাড়ে ৩ কোটি টাকার অধিক মূল্যের ১ হাজার ১৯টি নৌযান (নৌকা/ট্রলার/জলযান) ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮৯৪টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০