বাংলা সংবাদ ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৫, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধের পরই টিকটক রক্ষায় সরব হলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে রোববার থেকে টিকটক বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই গতকাল শনিবার থেকে প্রায় ১৭০ মিলিয়ন বা ১৭ কোটি আমেরিকান টিকটক আর ব্যবহার করতে পারেনি। তবে টিকটক বন্ধের পরই সরব হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, টিকটককে বাঁচাও।

 

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, সোমবার (২০ জানুয়ারি) তিনি দায়িত্ব নেয়ার পর ৯০ দিনের জন্য টিকটক বন্ধ রাখা সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করবেন। আর ট্রাম্পের এই বার্তাটি টিকটক এক নোটিশের মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের জানিয়েছে।দুর্ভাগ্যবশত একটি আইনের কারণে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর অর্থ আপনি এখন টিকটক ব্যবহার করতে পারবে না। তবে আশার বানী হচ্ছে ট্রাম্প আমাদের ইঙ্গিত দিয়েছেন তিনি দায়িত্ব নেয়ার পর টিকটক ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। অনুগ্রহপূর্বক সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন। গতকাল শনিবার অ্যাপল ও গুগল প্লে স্টোর থেকে টিকটক উধাও হওয়ার পর এমন নোটিশ জারি করে টিকটক।

 

চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক বন্ধের বিষয়টি ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের ওপর নির্ভর করে। যদিও এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপর লাখ লাখ আমেরিকান অর্থনৈতিক এবং সংস্কৃতিকভাবে জড়িত রয়েছে। টিকটকের পাশাপাশি বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট, লাইফস্টাইল সোশ্যাল অ্যাপ লেমন৮ শনিবার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ দেখাচ্ছে। এগুলো অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না।

 

সুত্রঃ রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১০

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১২

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৩

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১৪

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১৫

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৬

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৭

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৮

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৯

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

২০