বাংলা সংবাদ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যে স্থানীয় সময় রোববার ভোরে এক ভয়াবহ বন্দুক হামলায় আট শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তির জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানান, হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন।

 

 

লুইজিয়ানার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শ্রীভেপোর্টে এ ঘটনা ঘটে। শ্রীভেপোর্ট পুলিশের করপোরাল ক্রিস বোর্ডেলন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলটি বেশ বিস্তৃত, যা দুটি বাড়িজুড়ে ছড়িয়ে আছে। তিনি আরও বলেন, তদন্তকারীরা তৃতীয় আরেকটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন, যা এই অপরাধস্থলের অংশ।

 

 

বোর্ডেলন জানান, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ভেতরে থাকা (হামলার শিকার) শিশুদের কেউ কেউ হামলাকারীর নিজের আত্মীয়স্বজন। এই হামলায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 

অভিযুক্ত বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে ধাওয়া করে এবং এক পর্যায়ে পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়। বোর্ডেলন এ ঘটনাকে ‘পারিবারিক অস্থিরতা’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমাদের বিশ্বাস, এসব স্থানে ওই ব্যক্তি একাই গুলি করেছেন।’

 

 

যুক্তরাষ্ট্রে নাগরিকদের সহজে আগ্নেয়াস্ত্র পাওয়ার সুযোগ থাকায় গুলি চালিয়ে হতাহত করাটা নিয়মিত ঘটনা। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষ বন্দুক হামলায় প্রাণ হারায়। শ্রীভেপোর্টের মেয়র টম আর্সেনো সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করে বলেন, ‘শ্রীভেপোর্টের জন্য এটি একটি ভয়াবহ সকাল। আমরা সবাই ভুক্তভোগীদের জন্য শোকাহত।’

 

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০