২১ মে ২০২৩, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় সাংবাদিকদের সাথে পরিবেশমন্ত্রীর মতবিনিময়

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। ২১ মে (রবিবার) বেলা সাড়ে এগারোটায় পৌর শহরের নিজ বাসভবনে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টাল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পরিবেশমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার উন্নয়নমুলক কাজ শুরু করে এখনও চালিয়ে যাচ্ছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি বড়লেখা হাসপাতালকে ৩১ শয্যা থেকে আধুনিক ভবনসহ ৫০ শয্যায় উন্নীত করেন। জুড়ী উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করেন।

বড়লেখা ও জুড়ীতে আধুনিক থানা ভবন, বড়লেখায় অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ, মাধবকুণ্ড ইকোপার্কে চারতলা বিশিষ্ট আধুনিক রেষ্টহাউজ নির্মাণ, জুড়ীতে চারতলা বিশিষ্ট আধুনিক রেষ্টহাউজ নির্মাণ, ৭৮ কোটি টাকা ব্যয়ে জুড়ী-ফুলতলা সড়ক প্রশস্তকরণ কাজ সম্পন্ন করেন। এছাড়া তিনি বড়লেখা ও জুড়ীতে ৪০টি স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্ত করেছেন। ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অবকাঠামো উন্নয়ন করেছেন।

স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুতসহ প্রতিটি ক্ষেত্রে তিনি সাধ্যমত কাজ করে যাচ্ছেন। তার এই উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পূর্বে সব সময় আমি সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগীতা চাই। এলাকার উন্নয়নে সব সময় সাংবাদিকরা আমার পাশে ছিলেন। তিনি আশা করেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও সাংবাদিকরা তাঁর পাশে থাকবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি লুৎফুর রহমান চুন্নু, দৈনিক সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, দৈনিক সমকাল প্রতিনিধি গোপাল চন্দ দত্ত, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি লিটন শরিফ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক কাজি রমিজ উদ্দিন, দৈনিক পর্যবেক্ষণ প্রতিনিধি মোহাম্মদ হানিফ পারভেজ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, সাংবাদিক মস্তুফা উদ্দিন, জালাল আহমদ, দৈনিক বাংলা সংবাদ প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপন, দৈনিক সংবাদ সমাচার অজিত রবি দাস, সাংবাদিক আশফাক জুনেদ, দৈনিক গণমুক্তি প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক আশ্রয় প্রতিদিন শাকিল আহমদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০