৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় কৃষিজমি থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক দিনমজুর যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মাধবছড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রিয়াজ ওই ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাধবছড়া ব্রিজের প্রায় ১৫০ গজ পশ্চিম দিকে ছড়ার তীরের কৃষিজমিতে স্থানীয় কৃষকেরা বুধবার (০৫ সেপ্টেম্বর) সকালে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়াদৌস হাসান, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলামসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান। পরে নিহতের মা খনাবি বেগম ঘটনাস্থলে পৌঁছে ছেলের লাশ শনাক্ত করেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারেদৗস হাসান বলেন, ‘রিয়াজের মাথায় একাধিক আঘাত রয়েছে। মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে চেহারা বিকৃত করা হয়েছে। নিহত ব্যক্তির মা তার লাশ শনাক্ত করেছেন। লাশের পাশ থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১০

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১১

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১২

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৩

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৪

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৫

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৬

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৭

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৮

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৯

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

২০