১১ জুন ২০২৩, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় প্রভাষক মনুর শখের ফল বাগানে বাজিমাত

মাত্র তিন বছর আগে বিদেশি জাতের আমগাছ দিয়ে শখের বাগান শুরু করেন প্রভাষক বদরুল ইসলাম মনু।

ইন্দোনেশিয়ার ‘কিং অব চাকাপাত’ নামের ওই গাছটি পেতে তাকে অনেক কষ্ট করতে হয় আর গুনতে হয় হাজার টাকা। শখ-সাধ্য আর পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে বিভিন্ন জাতের ফলজ গাছগুলো কিনে বিপাকে পড়েন তিনি। কারণ বেশি দামে ক্রয় করে গাছ কেনায় পরিবারের লোকজন তাকে নিয়ে হাসাহাসি করেন।

কিন্তু বছর না যেতেই আম গাছগুলোতে ফলনে সবার মুখ বন্ধ হয়ে যায়। কয়েক হাজার টাকায় কেনা আম গাছগুলোতে প্রায় কয়েক মণ আম ধরে। যার মূল্য ছিল ৫০ হাজার টাকার উপরে। এরপর আর থেমে থাকেননি তিনি।

বর্তমানে তার বাগানে প্রায় ৭০ থেকে ৮০টির মতো গাছ রয়েছে। যার মধ্যে আম গাছের চারাই বেশি। সেই সাথে তার এই বাগানে প্রায় ১০০ জাতের ফলজ গাছ রয়েছে।

বাগানের প্রায় প্রত্যেকটি গাছেই বর্তমানে থোকায় থোকায় ছেয়ে গেছে আম, আঙ্গুর, লেবু, মাল্টা, কমলা, পেয়ারাসহ অন্যান্য ফল। তবে বাণিজ্যিকভাবে আঙুরের ফলন না হলেও বাসার চাহিদা মেটানো হচ্ছে এই বাগান থেকে। অনেক সময় আত্মীয় স্বজনদের বাসাতেও উপহার হিসেবে দেয়া হচ্ছে এই ফলগুলো। সেই সাথে আশপাশ এলাকা থেকে আসা পাখিদেরও চাহিদা পূরণ হচ্ছে এই বাগান থেকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বদরুল ইসলাম মনু শখের বসে তিন বছর পুর্বে বাড়ির আঙিনার একপাশে ২০ শতক জায়গায় একটি বাগান গড়ে তুলেছেন। আর এই বাগানে রয়েছে কাটিমন আম, ম্যাংগো ব্যানানা আম, ল্যাংড়া, মাল্টা, দুই জাতের আঙ্গুর, কাজি পেয়ারা, লেবু, কাঁঠাল, বাতাবী লেবু, আপেলকুল, কমলা, আপেল, নাশপাতি, শরিফা, আতাফল, ব্লাক স্টোন আম, ইন্দোনেশিয়ার কিং চাকাপাত আম , হাড়িভাঙ্গা, আম্রপালি, ড্রাগন, বারী ফোর লিচু, কলা, জাম, জামরুল, বরই, জাম্বুরা, লটকন, নারিকেল, আমড়াসহ বিভিন্ন জাতের ফল তাঁর বাগানে শোভা পাচ্ছে। আমের ভারে প্রতিটি গাছের ডাল নুয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে অনেকেই তার বাগান দেখতে আসছেন। এসকল ফলের চারায় বাড়ির আঙ্গিনার চারপাশ সবুজে ছেয়ে গেছে। আম, আঙুরের গাছগুলোতে ডালে ডালে ঝুলছে আম, আঙুরের থোকা।

মৌসুমি ফলের পাশাপাশি আছে বারোমাসি নানা ফল। একই ফলের টক ও মিষ্টি দুই প্রজাতির গাছই আছে। তার পাশাপাশি আছে কাজি লেবু, কাচা মরিচ, মুম্বাই মরিচ, পুঁইশাক, বেগুন, কলমিশাক, সবুজশাক, ডাঁটা, টমেটো, শিম, লাউ, কুমড়া, ধনেপাতা, কাকরল, ঝিঙে, ঢেড়স, করলা, চিচিঙ্গা, শালগমসহ নানা সবজির আবাদ করেছেন। আমলকি, আদা, নিম, তুলসী, হলদি ও অ্যালোভেরার মতো ভেষজ গাছও আছে। আছে ঘর ও বেলকনি সাজানোর মানিপ্ল্যান্ট, স্নেকপ্ল্যান্ট, পাতাবাহার, বেবিটিয়ারস, কইলাস ও স্পাইডারপ্ল্যান্ট। চায়না বটগাছ, দেশি বটগাছ, পাকুড় ও জেডপ্ল্যান্টের মতো বনসাইগাছও আছে তাঁর আঙিনায়। এছাড়াও বাগানের মৌমাছির ভোঁ-ভোঁ শব্দে চোখে পড়ে মধু চাষ যা অনেক সুস্বাদু তার একপাশে পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করতে দেখা গেছে।

বদরুল ইসলাম মনু বলেন, শিক্ষকতার পেশায় কর্মরত থেকেও সকাল-বিকেল বাগানে নিজেকে সঁপে দিতাম তাছাড়া ব্যবসা, বিভিন্ন সংগঠনের দায়িত্বে নিয়োজিত থেকেও আমার লক্ষ্য থেকে আমি পিছপা হইনি। প্রথমে পরিবারের উৎসাহ না পেলেও পরবর্তীতে পেয়েছি তাছাড়া আমার স্ত্রী, সন্তানদের সহযোগিতা ছিলো বলে আমার শখের বাগান আজ পূর্ণতা পেয়েছে।

করোনাকালীন সময়ে তাঁর মাথায় হঠাৎ বাগান করার নেশা জাগে সেখান থেকেই বাগান গড়ার শখ হয় বদরুল ইসলাম মনুর। ওই বছরেই কয়েকটি আমের চারা লাগিয়ে গড়ে তুলেন বাগান। ধৈর্য ধরে নিয়মিত পরিচর্যা করে এখন তিনি সফল বাগানি।

তিনি আরও জানান, আমার এই বাগানে কোনো প্রকারের ক্ষতিকারক ঔষধ বা কীটনাষক প্রয়োগ করিনি। বাগান থেকে নিয়মিত ফল ও শাকসবজি পাওয়ায় তাকে আগের মতো বাজারমুখী হতে হয় না। বরং নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মাঝেও বিতরণ করেন। স্বল্প খরচে দেশি-বিদেশি গাছের চারা দিয়ে তিনি বাগানটি সুন্দর করে সাজিয়েছেন। তার এই বাগান দেখতে প্রতিবেশীদের পাশাপাশি অনেক দর্শনার্থীরাও প্রতিনিয়ত আসছেন।

উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ বলেন, বাগানটি অনেক সুন্দর,এর আগে আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি। তিনি বাগান করে মাত্র তিন বছরে সফলতা অর্জন করেছেন। তার দেখাদেখি অনেকেই ফল বাগানে আগ্রহী হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা তাঁর বাগান পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন আশা করি দু-একদিনের মধ্যে আমরা বাগান পরিদর্শনে যাব।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০