জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ প্রতিদিন যানজট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে তাঁর এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে ব্যবসায়ী-জনসাধারণের কাছে আস্থার প্রতিক হয়ে ওঠেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
রবিবার (১৬ জুলাই) পৌর শহরের উত্তর চৌমুহনীতে যানজটের সৃষ্টি হয়। তিনি প্রতিদিনের মতো আজও যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন করেন। এভাবে প্রতিদিন তিনি সড়কে দাঁড়িয়ে শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকেন। উত্তর চৌমুহনী মেইন রোডে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত সেখানে প্রতিনিয়ত সড়কে যানজটে পরিনত হয়। ট্রাফিক পুলিশ না থাকায় সেখানে তিনি প্রতিদিন সড়ক শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকেন।
এ বিষয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম বলেন, সড়কে যেখানেই বিশৃঙ্খলা সেখানেই নিসচা কর্মীরা শৃঙ্খলার জন্য কাজ করে। সড়ককে শৃঙ্খলার দায়িত্বে আমারা বদ্ধপরিকর।
তিনি আরোও বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি করোনাকালীন সময়ে সড়ক দুর্ঘটনায় আহত-নিহত পরিবারের জন্য তার দোকানের পণ্য বিক্রিতে বিশেষ ছাড় দিয়েছিলেন যা তৎকালীন সময়ে মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
উত্তর চৌমুহনী বড়লেখা পৌর শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা প্রতিদিন কয়েক হাজার গাড়ি সেখান দিয়ে যাতায়াত করে। সেখানে ট্রাফিক পুলিশ না থাকায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। আর এই যানজট নিরসনে প্রতিদিন সড়কে কাজ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ। তার এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে তিনি সড়কে শৃঙ্খলার জন্য সকলের আস্থার প্রতিক হয়ে ওঠেছেন। এভাবে প্রতিদিন নিসচা কর্মীরা নিজ নিজ এলাকায় সড়ক শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকেন।
মন্তব্য করুন