১ ডিসেম্বর ২০২৩, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় নিসচার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ছাগল বিতরণ

বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালী প্রধান-প্রধান সড়ক পদক্ষিন করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে নিসচা বড়লেখা উপজেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় বিকেল তিনটায় ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার স্বরুপ ছাগল বিতরণ এবং আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মুহিত আহমেদ, আতিকুর রহমান, সাংবাদিক এম এম আতিক, নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক তপন চৌধুরী, মোহাম্মদ হানিফ পারভেজ, মোহাম্মদ তারেক হাসনাত, আশফাক আহমদ, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্তাসিম মাহদি।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য জমির উদ্দিন, ওলিউর রহমান পারভেজ, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, সাদিকুর রহমান, শাহাব উদ্দিন, এহসান আহমদ, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ প্রমুখ।

এসময় নিসচার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২২ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সংগ্রাম,সাফল্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বারের মতো এবারো কেক না কেটে জনহিতকর কাজে ব্যয় করার নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে পুর্বের মতো নিসচা বড়লেখা উপজেলা শাখা সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে যা রয়েছে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, আনন্দ সমাবেশ ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান, মাদ্রাসা-এতিমখানায় ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ সড়ক চাই শীর্ষক আলোচনা, প্রয়াত জানাহারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান, বৃক্ষরোপণ অভিযান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎসহ আরোও জনহিতকর বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০