৮ জুলাই ২০২৩, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় নিসচার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নব-গঠিত ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেল সাড়ে তিন ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপনে সভাপতিত্বে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল এবং সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, বড়লেখা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এ.কে.এম শফিউল আলম, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল প্রিন্স, সাংবাদিক সুলতান আহমদ খলিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ইমন, টিম ফর কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মস্তুফা উদ্দিন, একাত্তর সমাজকল্যাণ সংস্থা জুড়ীর কোষাধ্যক্ষ হাজী মো: মাসুক মিয়া।

এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন প্রমুখ।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার ২০২৩,২৪ ও ২৫ (আংশিক) মেয়াদের ৭৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদনকৃত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ ও শপথ বাক্য পাঠ করান বড়লেখা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এ কে এম শফিউল আলম।

এর আগে তাহমীদ ইশাদ রিপনকে সভাপতি, আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও খালেদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে গত ৩ মে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন নিসচার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০