৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আলোচনা সভা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত সমৃদ্ধির বাংলাদেশ গড়ছেন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভা গত ২৯ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. জহির উদ্দিন মবুর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ধানমন্ডি-২-এর প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন সংগ্রামী মহীয়সী নারী। বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হিসেবে এখনও দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বক্তারা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তাঁর দীর্ঘ জীবন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে তাঁর অব্যাহত সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম বছরে পা রাখলেন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি। ’৫৪-এর নির্বাচনের পর শেখ হাসিনা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবেও অবতীর্ণ হয়েছেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগর শাখার সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০