১৭ জুন ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফোন থেকে ডিলিট হওয়া ডেটা যেভাবে ফিরে পাবেন

আমাদের হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি এখন আমাদের পুরো দুনিয়া। নিজের ব্যক্তিগত নোট, অফিসিয়াল অনেক কিছুই এখন এই মোবাইলকে ঘিরে। তবে মাঝে মধ্যেই দেখা যায় ফোন থেকে ভুলে পছন্দের ছবি বা ভিডিও ডিলিট হয়ে যায়। কখনো-বা মোবাইলের স্টোরেজ খালি করতে গিয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক ছবি, ভিডিও বা অডিও ফাইলও ডিলিট হয়ে যায়। কখনো কখনো তো তাড়াহুড়োয় দেখা যায় আমরা অপ্রয়োজনীয় জিনিস ফেলতে গিয়ে, কাজের জিনিসগুলোই ডিলেট করে দিয়েছি।

 

এমনটা যদি হয়েই যায়, তাহলে ভয়ের কোনো কারণ নেই। খুব সহজ উপায়ে অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ডেটা রিকভারি করা যায়। আজ জানবো, হটাৎ ভুলে মেমোরি কার্ড থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার করার সহজ কিছু নিয়ম –

প্রথমে গুগল প্লে-স্টোর থেকে পছন্দমতো ‘ফাইল রিকভারী সফটওয়্যার’ ডাউনলোড করে নিন। এর মধ্যে ‘রেকুভা’ (Recuva) সফটওয়্যার বেশ পরিচিত। প্রয়োজনীয় ফাইলগুলো আগে অন্য কোথাও কপি বা ব্যাকআপ করে রাখুন। যাতে রিকভারের সময় ভুলবশত সব ফাইল ডিলেট হয়ে না যায়। ব্যাকআপ নেয়া হয়ে গেলে রেকুভা সফটওয়্যার ওপেন করে মেনু থেকে এসডি কার্ড সিলেক্ট করুন। এখানে ডিলেট হওয়া ফাইলগুলোর একটি তালিকা আসবে। এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করুন।

 

 

মেমোরি থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার করার নিয়ম _

অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি থেকে ছবি বা ভিডিও ডিলেট হলে তা রিকভার করা বেশ সমস্যার। এ ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারে ‘ডিস্ক ডিগার অ্যাপ’ (Disk Digger App)। শুরুতেই গুগল প্লে-স্টোর থেকে ডিস্ক ডিগার অ্যাপ ইনস্টল করে নিন।

• অ্যাপসটি ব্যবহার করার আগে একটা জরুরি বিষয় অবশ্যই মাথায় রাখুন, এটা শুধুমাত্র রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই কাজ করবে।

• অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম বা পদ্ধতি গুগল ঘেঁটে জেনে নিতে পারেন।

• যাদের ফোন ইতিমধ্যেই রুট করা আছে, তারা প্রথমেই ডিলেট হওয়া ফোল্ডারগুলো বেছে নিন।

• ফাইল টাইপ (যেমন, JPG, PNG, 3gp বা Mp4) সিলেক্ট করুন।

• ফাইল টাইপ সিলেক্ট করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করা ফাইলগুলো তৎক্ষণাত রিকভার করে ফেলতে পারবেন।

অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কোনও ফাইল ডিলেট হয়, তখন সিস্টেমে শুধু তথ্যগুলো মুছে যায়। যতক্ষণ না পর্যন্ত ওই ফাইল স্পেসে অন্যকিছু ওভাররাইট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা পুনরুদ্ধার করার সম্ভাবনা থাকে।

তাই ডিলেট হওয়া ফাইল উদ্ধার না হওয়া পর্যন্ত ফোনে বড় আকারের ফাইল সেভ করা ও কোনও প্রকার সিস্টেম আপডেট দেয়া যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০