১৮ জুন ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে থাকছে না কোনো ‘ভিডিও’

ফেসবুকে ভিডিও কনটেন্টের অভিজ্ঞতা বদলে যাচ্ছে। মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও ‘রিলস’ হিসেবে গণ্য হবে।মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে মেটা জানায়, ব্যবহারকারীদের জন্য ভিডিও শেয়ার করা আরও সহজ ও আকর্ষণীয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক অ্যাপে থাকা ‘ভিডিও’ ট্যাবের নামও বদলে রাখা হবে ‘রিলস’। এই পরিবর্তন ধাপে ধাপে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে।

 

 

নতুন এই ফিচারের আওতায় ছোট, বড় কিংবা লাইভ—সব ধরনের ভিডিও কনটেন্টই রিলস হিসেবে আপলোড ও শেয়ার করা যাবে। রিলসের জন্য কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা ফরম্যাটের বাধ্যবাধকতা থাকছে না। পুরনো ভিডিও কনটেন্টের বিষয়ে মেটা আশ্বস্ত করেছে, যেসব ভিডিও আগে আপলোড করা হয়েছে, সেগুলো যথাস্থানে থাকবে। নতুন ‘রিলস’ ট্যাবে সেগুলোও সহজেই খুঁজে পাওয়া যাবে। এই সিদ্ধান্তে বোঝাই যাচ্ছে, ফেসবুক শর্ট ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ব্যবহারকারীর সম্পৃক্ততা আরও বাড়াতে চায়। পাশাপাশি টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতাতেও শক্ত অবস্থান নিতে চাইছে মেটা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০