জুয়েল খান
২১ অক্টোবর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান-এর মতবিনিময় সভা

ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান, ইউএসএ-এর উদ্যোগে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব গোলাম মোস্তফা খানের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করা হয়। বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ সজল আলীর সভাপতিত্বে ২০ অক্টোবর সন্ধ্যায় ওয়ারেন শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সৈয়দ তায়েফুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া সিনিয়র মাদরাসার সাবেক শিক্ষক মো. ফয়জুর রহমান (বাহার মাস্টার)। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাবুল মিয়া সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগানের সহ-সভাপতি মোঃ খেলা মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহিবুল ইসলাম বকুল, মো: সেলিম হাজী ফারুক আহমদ, আতিক হোসেন মিটু, নজরুল ইসলাম খান, লিমন চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম, সেলিম আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়জুর রহমান বলেন, গুণীজনকে মূল্যায়ন না করলে সমাজে গুণী জন্ম হয়না। গোলাম মোস্তফা খান একজন গুণী মানুষ। তিনি দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান একজন গুণী মানুষকে যথাযথ মূল্যায়ন করে উদারতার পরিচয় দিয়েছে। প্রবাসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইতিবাচক ফলাফল আসবে এটা আমার বিশ্বাস।

 

গোলাম মোস্তফা খান সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, জীবনের সিংহভাগ সময় মানুষের কল্যাণে কাজ করেছি। প্রবাসে বসবাস করলেও এলাকার আর্ত সামাজিক উন্নয়নে কাজ করে যাবো। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাজী ফারুক আহমদ। মতবিনিময় সভা নৈশভোজের মাধ্যমে সম্পন্ন হয়। উল্লেখ্য, গোলাম মোস্তফা খান সপরিবারে স্থায়ীভাবে বসবাসের জন্য মিশিগানে অবস্থান করছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০