১৪ মে ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন বাংলাদেশের এমডির সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এরিক এম ওয়াকার।

২ মে ইউএস চেম্বার অব কমার্স এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে ‘ইউএস-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ: শেয়ার্ড ভিশন ফর স্মার্ট গ্রোথ’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেভরন বাংলাদেশের এমডির এই সাক্ষাৎ হয়। শেভরন বাংলাদেশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশে শেভরনের বিভিন্ন কার্যক্রম প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এরিক এম ওয়াকার।

শেভরন বাংলাদেশে তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করে। যেখান থেকে দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৫০ শতাংশের বেশি উৎপাদন করা হয়।

প্রতিষ্ঠানটি গত ১২ বছরে বাংলাদেশে সরাসরি ৩৬০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। স্থানীয় সরবরাহকারী ও ঠিকাদারদের সঙ্গে চুক্তিতে আরও ৫৫ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। এ ছাড়া শেভরন বাংলাদেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে চলা কমিউনিটিভিত্তিক কর্মসূচিতেও বিনিয়োগ করেছে। এ দেশে শেভরনের মোট জনবলের ৯৭ শতাংশ বাংলাদেশি নাগরিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০